Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নীলফামারীতে সোলার সড়ক বাতির খুঁটি ভেঙে ব্যবসায়ীর মৃত্যু

Bangla FMbyBangla FM
১০:৩৪ am ২৮, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী শহরে সোলার সড়ক বাতির খুঁটি ভেঙে পড়ে লুৎফর রহমান (৬৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ জুন) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত লুৎফর রহমান নীলফামারী পৌর শহরের পিটিআই মোড় এলাকার মৃত রেজা উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন মুদি দোকানি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে লুৎফর রহমান শহর থেকে দোকানের মালামাল নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পিটিআই মোড়ে সোলার চালিত একটি সড়ক বাতির খুঁটি হঠাৎ ভেঙে পড়ে তার ওপর। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।

এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, খুঁটিটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহেদুল ইসলাম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “লুৎফর রহমানের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।”

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, “ঘটনাটি আমাদের জানা আছে। তবে এখনো পর্যন্ত নিহতের পরিবার থেকে কোনো আইনি অভিযোগ পাওয়া যায়নি।”

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁ জেলা বর্তমানে আম উৎপাদনে সেরা
  • পাইকগাছায় জ্বালানি তেল ও গ্যাসের কৃত্রিম সংকট
  • সব স্তরে দুর্নীতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • বাগেরহাট সদর থানার খানপুরে বিয়ের যাত্রীবাহী বাস দুর্ঘটনা
  • রাজবাড়ীতে জ্বালানি সংকটের শঙ্কা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম