Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ডিমলায় পূর্ব ছাতনাই ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল

Bangla FMbyBangla FM
11:38 am 22, March 2025
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

বাসুদেব রায়, নীলফামারী প্রতিনিধি.

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নীলফামারীর ডিমলার পূর্ব ছাতনাই ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) পূর্ব ছাতনাই ইউনিয়নে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রায় ১০ হাজার মানুষ অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন ও প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা।

বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সহ-সভাপতি আরিফুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান বক্তৃতা দেন। এতে সভাপতিত্ব করেন পূর্ব ছাতনাই ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন।

এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সহধর্মীনির মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা  বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, রমজানের তাৎপর্য এবং দেশের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তারা জনগণের অধিকার আদায়, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং থাকবে।

ইফতার মাহফিলে ডিমলা উপজেলা যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ তবিবুজ্জামান, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান মনিরসহ দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লীরা উপস্থিত ছিলেন।

Tags: ইফতার মাহফিল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঢাকা–১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন আসিফ মাহমুদ
  • মাদারীপুরের শিবচরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে চরম দুরবস্থা
  • কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের ক্রীড়া সপ্তাহের সমাপ্তি
  • ছুরিকাঘাতে শ্রমিক সংগঠনের কর্মী নিহত
  • দল বেদলসহ আমরা সবাই ইসলামের সৈন্য : আকরাম আলী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম