Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চোর সন্দেহে আটক, বেরিয়ে এলো ধর্ষণের পর হত্যার তথ্য

Bangla FMbyBangla FM
2:38 pm 10, March 2025
in অপরাধ
A A
0
Oplus_16908288

Oplus_16908288

দেশবাংলা ডেস্ক:

পঞ্চগড়ের আটোয়ারীতে একটি বাড়িতে ইজিবাইক চুরির সময় স্থানীয় ব্যক্তিদের হাতে আটক হন রিফাত বিন সাজ্জাদ নামের এক যুবক।

স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশে তুলে দেন। পরে তার মোবাইলে এক তরুণীকে বেঁধে রাখা ও নির্যাতনের ভিডিও খুঁজে পায় পুলিশ।

পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে অজ্ঞাত ওই তরুণীকে হত্যার লোমহর্ষক ঘটনা।

সোমবার (১০ মার্চ) দুপুরে পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য তুলে ধরেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত শনিবার রাতে রিফাত আটোয়ারীর রাধানগর এলাকার একটি বাড়িতে ইজিবাইক চুরি করতে যান। তখন স্থানীয় বাসিন্দারা তাঁকে আটক করে পুলিশে দেন।

পুলিশ তার ব্যবহৃত মুঠোফোনে এক নারীকে হত্যার কয়েকটি ছবি ও ভিডিও পায়। এ নিয়ে জিজ্ঞাসাবাদে রিফাত বলেন, গত ১৩ জানুয়ারি রাতে ট্রেনে দিনাজপুর থেকে পঞ্চগড়ে আসার পথে এক নারীর সঙ্গে তার পরিচয় হয়।

পথে ওই নারীকে নিয়ে তিনি আটোয়ারীতে নামেন। ওই নারীকে তিনি একাধিকবার ধর্ষণ করেন। পরে নারীকে হত্যা করে লাশ রেলপথের ওপর ফেলে রাখেন।

পরদিন ১৪ জানুয়ারি আটোয়ারীর রেলপথে এক নারীর খণ্ড-বিখণ্ড লাশ পাওয়ার তথ্য জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার মিজানুর রহমান মুনসী বলেন, রিফাতকে আটকের পর আটোয়ারী থানায় তার বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ।

একটি ধর্ষণের পর হত্যা মামলা, অপরটি ইজিবাইক চুরির মামলা। রোববার এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হলে ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা নতুন বই পাবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
  • সুদানে সন্ত্রাসীদের হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮
  • জুলাই আন্দোলনকারীদের মধ্যে বিভেদ সৃষ্টি হলে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে —দুল‌ু
  • ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজে হবে না: তারেক রহমান
  • ঘোড়াঘাটে হাদীর ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম