Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লক্ষ্মীপুরে মুখে রুমাল বেঁধে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর

Bangla FMbyBangla FM
7:04 am 14, March 2025
in সারাদেশ
A A
0
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুরের রায়পুরে মুখে রুমাল বেঁধে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করেছে এক যুবক।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে জেলার রায়পুর পৌর শহরের শ্রী শ্রী মহামায়া মন্দিরে এ ঘটনা ঘটে। ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মন্দির কমিটির সভাপতি রবীন্দ্র কর্মকার বলেন, মন্দিরের সরস্বতী প্রতিমা ভাঙচুর করা হয়েছে। মন্দিরের পুরোহিত পাশের বাসায় পূজা দিতে গিয়েছিলেন। এ সময়টাতে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর মন্দিরের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুখে রুমাল বেঁধে এক যুবক মন্দিরে ঢোকেন।

এরপর প্রতিমা ভাঙচুর করে পালিয়ে যান। দেশে অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যেই প্রতিমা ভাঙচুরের ঘটনাটি ঘটানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তারা।

বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিমুল সাহা বলেন, যারাই এই প্রতিমা ভাঙচুরের সঙ্গে জড়িত তাদের ২৪ ঘণ্টার মধ্যে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, প্রতিমা ভাঙার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা কী উদ্দেশ্যে প্রতিমাগুলো ভেঙেছে, তা বের করার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাণীশংকৈলে ইএসডিও`র সাকসেস শেয়ারিং ক্যাম্পেইন অনুষ্ঠিত
  • ওসমান হাদীকে হত্যা চেষ্টার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  • কেরানীগঞ্জে বহুতল ভবনের আগুন সাত ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি
  • ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
  • বাগেরহাটে পরিবহনের ধাক্কায় ১জন মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম