Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চুপ্পু সাহেব শহীদ মিনারে যাওয়ার সাহস করবেন না ঃ এনডিপি

Bangla FMbyBangla FM
১১:২৫ am ২০, ফেব্রুয়ারী ২০২৫
in জাতীয়
A A
0

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ফ্যাসিবাদের অন্যতম খলনায়ক রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, চুপ্পু সাহেব শহীদ মিনারে যাওয়ার সাহস করবেন না। তিনি বলেন, শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধের রক্তের উপর দাঁড়ানো যে বাংলাদেশ সেখানে কোন ফ্যাসিবাদের স্থান নেই।

আমি বিশ্বাস করি বিপ্লবী ছাত্র-জনতা চুপ্পু সাহেবকে রুখে দিবে। তিনি বলেন, মহান ভাষা আন্দোলনে সেদিন যারা রক্ত দিয়েছিলেন আমরা তাঁদেরকে ভুলে গেছি। অথচ তাদের রক্তের উপর দাড়িয়ে ছিল মুক্তিযুদ্ধের বাংলাদেশ।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ২০ ফেব্রুয়ারি দুপুরে এনডিপি’র কেন্দ্রীয় কার্যালয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ফ্যাসিবাদের রোষানলের শিকার হয়ে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়েছিল শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে, আজও সেই হত্যার বিচার হয়নি। আমরা সেই হত্যার বিচার দাবি করছি।


এনডিপি’র মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেন, ৫২’র ভাষা আন্দোলনের রাষ্ট্রীয় তালিকা আমরা দেখতে চাই। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আছে, ২৪’র গণঅভ্যূত্থানের শহীদ স্মৃতি ফাউন্ডেশন আছে অথচ যারা মায়ের ভাষা বাংলার জন্য সেদিন রক্ত দিয়েছিল তাদের জন্য কিছুই নেই। এটি জাতির জন্য সবচেয়ে লজ্জাস্কর ব্যাপার। আমি বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কে গ্যাজেটের মাধ্যমে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছেন ঠিক সেইভাবে সকল ভাষাসৈনিকদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবেন।

তিনি এনডিপি নেতাকর্মীদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান। এসময় আরো উপস্থিত ছিলেন, এনডিপি’র ভাইস চেয়ারম্যান আশরাফুজ্জামান, যুগ্ম মহাসচিব হায়াত মাহমুদ, আরকে রিপন, দপ্তর সম্পাদক হারুন-অর-রশিদ, মিলন মল্লিক সহ প্রমুখ।
বার্তা প্রেরক

(মোঃ মঞ্জুর হোসেন ঈসা)
মহাসচিব
ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজারে ডাকাতের গুলিতে গুলিবিদ্ধ আরেক ডাকাত
  • বানিয়াচংয়ে কালী মন্দিরে ডাকাতি,স্বর্ণালঙ্কার লুট
  • শ্রীমঙ্গলে আউশ ধান উৎপাদনে কৃষি প্রণোদনা উদ্বোধন
  • শ্রীমঙ্গলে সাড়াশি অভিযানে ৫ অপরাধী গ্রেপ্তার
  • জামালপুর কারাগারে আওয়ামীলীগ নেতার মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম