Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সংস্কার না করে নির্বাচন হলে জনগণ মেনে না : এটিএম মাসুম

Bangla FMbyBangla FM
১২:১৪ pm ১৮, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0

শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন,সংস্কার না করে গোঁজামিলের আশ্রয় নিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হলে, এ নির্বাচন জনগণ মেনে নেবে না। তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, প্রয়াজনীয় সংস্কার করে, একটি নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে, একটি সুন্দর, সুষ্ঠু অংশগ্রহণমূলক , গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে আপনারা সম্মানে বিদায় গ্রহণ করবেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে নোয়াখালীর মাইজদী শহরের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে নোয়াখালী জেলা জামায়েত এ বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলের আয়োজন করে। 

তিনি বলেন, স্কাইপ কেলেঙ্কারির মাধ্যমে যুদ্ধাপরাধের ফরমায়েশি রায় ঘোষণা করে আমাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছে। বিচারের নামে প্রহসন করে এ দেশের ইসালামী আন্দোলনের নেতাদের হত্যা করা হয়েছে। এভাবে আজহারুল ইসলামের বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আশ পাশে যারা আছে,তারা ড.ইউনুছ সাহেবকে সঠিক পথে চলতে দিচ্ছে না বলে আমাদের কাছে মনে হচ্ছে। আজকে আমরা বাধ্য হয়ে সারা দেশে আমাদের দাবি আদায়ের জন্য গণমিছিলের ডাক দিয়েছি। অন্তর্বর্তী সরকার বলেছে স্বৈরাচারী সরকারের সকল অন্যায়ের বিচার করবে। এখন পর্যন্ত করছেন না কেন? কোন জিনিস আপনাদেরকে চলতে বাধা দিচ্ছে। সেটা আপনারা বলুন জাতির কাছে। প্রয়োজনে আমরা আবারও রাজপথে নেমে আসবো।  অবিলম্বে আজহারুল ইসলামকে মুক্ত করুন।

তিনি আরও বলেন, বাংলাদেশে কমিউনিস্ট পার্টি চলবে,আওয়ামী লীগ চলবে,বিভিন্ন রাজনৈতিক দল চলবে, কুরআন সুন্নাহর আইন কায়েমের জন্য জামায়াতে ইসলামী করা হয়েছে। সেই জামায়াতে ইসলামীর নিবন্ধন কেন আপনারা এখনো ঠেকিয়ে রেখেছেন। তাহলে কি সেখানেও স্বৈরাচারের ভূত আছে। আপনারা এ সমস্ত ভূত বের করুন। জাতির ঘাড় থেকে আপনারা স্বৈরারের ভূত দূর করুন। না হলে এ দেশের জনগণ যেভাবে স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আপনাদের ব্যাপারেও শ্রদ্ধার জায়গা থেকে প্রতিবাদ এবং বিক্ষোভের জায়গায় জনগণ যেতে বাধ্য হবে। জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে হবে।

আওয়ামী শাসনামলের কঠোর সমালোচনা করে এটিএম মাসুম বলেছেন,বাংলাদেশের কারাগার, আইনাঙ্গন দিল্লির সরকার নিয়ন্ত্রণ করত। সুপ্রিম কোর্ট,হাইকোর্ট,জজকোর্ট এগুলো বাংলাদেশর মানুষের অধিকার রক্ষার জন্য ভূমিকা পালন করেনি। ভারতের মর্জি অনুযায়ী তারা বিচারকার্য পরিচালনা করেছে। এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে কোনো মামলা ছিলনা, তারা মিথ্যা মামলা রচনা করেছে। 

নোয়াখালী জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহাম্মদের সভাপতিত্বে  জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিমের সদস্য সাবেক নোয়াখালী জেলা আমির মাওলানা আলা উদ্দিন, কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য ও জেলা নায়েবে আমির মাওলানা নিজাম উদ্দিন ফারুক, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হোসেন, মো.ইসমাইল হোসেন মানিক, নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট তাজুল ইসলাম, শ্রমিক কল্যান ফেডারেশন নোয়াখালী জেলা সভাপতি এডভোকেট জহিরুল আলম, নোয়াখালী শহর আমির মাওলানা মো.ইউসুফ, ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, নোয়াখালী শহর সভাপতি হাবিবুর রহমান আরমান প্রমূখ।

বার্তা প্রেরক
শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁ জেলা বর্তমানে আম উৎপাদনে সেরা
  • পাইকগাছায় জ্বালানি তেল ও গ্যাসের কৃত্রিম সংকট
  • সব স্তরে দুর্নীতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • বাগেরহাট সদর থানার খানপুরে বিয়ের যাত্রীবাহী বাস দুর্ঘটনা
  • রাজবাড়ীতে জ্বালানি সংকটের শঙ্কা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম