Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইরান-মার্কিন উত্তেজনা:হাই অ্যালার্টে ইরানের সেনাবাহিনী

Bangla FMbyBangla FM
১:৩৩ pm ০৭, এপ্রিল ২০২৫
in বিশ্ব
A A
0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরিপ্রেক্ষিতে ইরান তার সশস্ত্র বাহিনীকে উচ্চ সতর্কতায় রেখে শত্রুদের প্রতি কঠোর বার্তা দিয়েছে। তেহরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে, ইরান ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক এবং বাহরাইনকে একটি নোটিশ পাঠিয়েছে। এই নোটিশে বলা হয়েছে, যদি মার্কিন হামলায় এসব দেশ তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেয়, তবে সেটি শত্রুতামূলক আচরণ হিসেবে বিবেচিত হবে এবং তার পরিণতি হবে গুরুতর।

এদিকে, ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক চুক্তি নিয়ে সরাসরি আলোচনা প্রত্যাখ্যান করলেও, দীর্ঘদিনের চ্যানেল ওমানের মাধ্যমে পরোক্ষ আলোচনা চালিয়ে যেতে চায়। ইরান দাবি করছে, রাজনৈতিক সমাধান খোঁজার জন্য পরোক্ষ আলোচনা যুক্তরাষ্ট্রকে একটি গুরুত্বপূর্ণ সুযোগ দিতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ৭ মার্চ খামেনির কাছে আলোচনার প্রস্তাব পাঠালেও, ৩০ মার্চ তিনি হুমকি দেন যে, আলোচনার ব্যর্থতার পর দুই সপ্তাহের মধ্যে ইরানের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে এবং চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানকে অভূতপূর্ব বোমা হামলার হুমকি দেন।

তবে খামেনি তার জবাবে বলেছেন, মার্কিন সামরিক হস্তক্ষেপে তিনি বিশ্বাস করেন না, তবে সতর্ক করে দিয়েছেন, যদি যুক্তরাষ্ট্র ইরানে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করে, তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

Tags: ইরানউচ্চ সতর্কতাকঠোর বার্তা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শেষ হলো পে কমিশনের পূর্ণসভা, পেনশনভোগীদের জন্য বড় সুখবর
  • গণভোট: জনগণের সরাসরি মত প্রকাশের ঐতিহাসিক পথচলা
  • কাউখালী-স্বরূপকাঠি সড়কের বেইলি ব্রিজ এখন মরণফাঁদ
  • হাদির পরিবারের জন্য ২ কোটি টাকার সরকারি সহায়তা
  • বাসর রাতের পরে বউ পালটানো অভিযোগ বরের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম