Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যে ভাষায় আমি মা ডাক শুনেছি সে ভাষায় আমি আপনাদের সাথে কথা বলছি – আফরোজা খানম রিতা

Bangla FMbyBangla FM
১:৪০ pm ১৮, ফেব্রুয়ারী ২০২৫
in কলাম
A A
0


মুহ. মিজানুর রহমান বাদল,মানিকগঞ্জ:


যে ভাষায় আমি মা ডাক শুনেছি সে ভাষায় আমি আপনাদের সাথে কথা বলছি।
শহীদ রফিক স্নৃতি রাখতে তার নামে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্থাপন করা হবে। তিনি বলেন,যে ভাষায় আমি মা ডাক শুনেছি সে ভাষায় আমি আপনাদের সাথে কথা বলছি,সে বাংলা ভাষা আমার গর্ব অহংকার । এ ভাষা অর্জনে যারা শহিদ হয়েছে তাদের মনে রাখতে হবে। তিনি আরো বলেন,দেশ প্রেম আমাদের মূল লক্ষ্যে।  কিছুদিন আগেও আমরা কথা বলতে পারিনি মুখে তালা দেয়া ছিলো শহিদ রফিকের মত আবু সাঈদ শহীদ হয়ে আমাদের তালা খুলে দিয়েছে। এ ভাষার আন্দোলন আমরা করেই যাচ্ছি। আমাদের গভীর ভাবে চিন্তা করতে হবে। শহিদ রফিকের নামে সড়ক হয়েছে সেতু হয়েছে। ভবিষ্যতে স্কুল,কলেজ বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা পর্যাপ্ত ভাবে আসতে হবে। এমন কিছু করতে হবে যাতে সারাজীবন মানুষ মনে রাখে পরবর্তী বংশধর যেন রফিকের নাম ভুলে না যায়। ভোটের  মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করুন।

জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠিত হলে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো বলেও জানান তিনি। মানিকগঞ্জের সিংগাইরে প্রতি বছরের ন্যায় এবারও ভাষা শহিদ রফিক স্মৃতি পরিষদের উদ্যোগে ৫ দিন ব্যাপী রফিকনগরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস উপলক্ষে “একুশে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা।


তিনি আরো বলেন, বিশ্বের কোন দেশে কেউ ভাষার জন্য জীবন দান করেছে এমন নজির নেই। কিংন্ত বাংলাদেশের মানুষ ভাষার জন্য প্রাণ দান করেন তার উদাহরন সিংগাইরের বলধারা গ্রামের আমাদের গর্ব শহীদ রফিক উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভাষা শহিদ রফিক স্মৃতি পরিষদের সভাপতি (ভাষা শহিদের অনুজ) বীর মুক্তিযোদ্ধা মো. খোরশেদ আলম।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে ভাষা শহিদ রফিক স্মৃতি পরিষদের আয়োজনে উপজেলার বলধারা ইউনিয়নের উত্তর পারিল রফিক মঞ্চ (রফিকনগর) গ্রামে অনুষ্ঠিত হয়।

উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাগর ও এ্যাড.মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন  বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা। বিশেষ অতিথি ছিলেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড.আজাদ হোসেন খান,জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য ও পিপি এ্যাড.আ.ফ.ম নুরতাজ আলম বাহার, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আ ত ম জহির আলম খান লোদী, উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান খান রোমান, পৌর বিএনপির সভাপতি এ্যাড.খোরশেদ আলম ভূইয়া জয়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মো.আওলাদ হোসেন, ভাষাশহিদ রফিক স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ও শহীদ রফিকের ভাতিজা আব্দুর রউফ, সহ-সভাপতি মিজানুর রহমান প্রমুখ। এ সময় জেলা উপজেলা বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক:
মুহ.মিজানুর রহমান বাদল

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁ জেলা বর্তমানে আম উৎপাদনে সেরা
  • পাইকগাছায় জ্বালানি তেল ও গ্যাসের কৃত্রিম সংকট
  • সব স্তরে দুর্নীতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • বাগেরহাট সদর থানার খানপুরে বিয়ের যাত্রীবাহী বাস দুর্ঘটনা
  • রাজবাড়ীতে জ্বালানি সংকটের শঙ্কা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম