Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হ্যাকার আতঙ্কে ফরিদগঞ্জের সাংবাদিকরা, আ’লীগের বিরুদ্ধে লিখলেই ফেসবুকে সাইবার হামলা

Bangla FMbyBangla FM
৫:৫০ pm ০১, মার্চ ২০২৫
in জাতীয়
A A
0

চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুরের ফরিদগঞ্জের সাংবাদিকদের কারো কারো নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে তারা আওয়ামীলীগের বিরুদ্ধে অপপ্রচার ও বাজে মন্তব্য লিখলেই তাদেরকে ভার্চুয়ালি নির্মূল করার মিশনে নেমেছে BSL-CHANDPUR CYBER GANG নামের এই পেজটি। এতে করে বেশিরভাগ সাংবাদিকের আইডিতে বারবার সাইবার হামলা করে যাচ্ছেন রাকিবুল হাসান নামের এক প্রবাসী তরুণ। ইতোমধ্যে এর দায় স্বীকার করে BSL-CHANDPUR CYBER GANG তাদের পরিচালিত একটি ফেসবুক পেইজ থেকে বারবার জানান দিচ্ছে। এতে করে ফরিদগঞ্জের বেশিরভাগ সাংবাদিক গত কিছুদিন যাবৎ ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন।

আওয়ামী লীগের বিরুদ্ধে লেখার অভিযোগ এনে বিদেশে নিরাপদ অবস্থান করে সাইবার হামলা করে যাচ্ছে ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের চান্দ্রা বাজার এলাকার হ্যাকার রাকিবুল হাসান। এখন পর্যন্ত অন্তত একাধিক সংবাদকর্মীর ফেসবুক একাউন্ট নষ্ট করার পর BSL-CHANDPUR CYBER GANG তাদের নিজস্ব পেইজ থেকে পোস্ট করে তা নিশ্চিত করছে। এতে‌ সাংবাদিকদের ফেসবুক আইডি সাইবার হামলার শিকার হয়েছে।

জানা যায়, সংবাদকর্মীদের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বারে BSL-CHANDPUR CYBER GANG নামের একটা গ্রুপ থেকে হুমকি দিচ্ছেন এই তরুণ। এ বিষয়ে এক সংবাদকর্মী জানান, ‘থানায় অভিযোগ জানিয়েছি; কিন্তু হ্যাকার বিদেশে অবস্থান করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। সংবাদকর্মীরা নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করলেও আওয়ামীলীগ সমর্থিত এই হ্যাকার বারবার সাইবার হামলা চালিয়ে যাচ্ছেন। আমরা এই হ্যাকারের জন্য অতিষ্ঠ।’

ফেসবুক অ্যাকাউন্ট হারিয়ে বেশ কয়েকজন সাংবাদিক ইতোমধ্যে ফরিদগঞ্জ থানায় অভিযোগও করেছেন। এ বিষয়ে হ্যাকার রাকিবুলের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি বিএনপি জামায়াত ও বামদলের দালালদের মিডিয়ায় থাকতে দিব না। কোনো নির্দিষ্ট নয়, কথা হচ্ছে যেসব সাংবাদিক আওয়ামীলীগ থেকে ফায়দা নিয়েছে এখন দল বদল করে আওয়ামীলীগকে ক্ষতিগ্রস্ত করছে, তাদের ছাড় নাই। আমার উদ্দেশ্য অনলাইনে গুজব ও অপপ্রচার থেকে আওয়ামীলীগকে রক্ষা করা, যেন সাধারণ জনগণ সত্যটা জানতে পারে। তাই যারা গুজব ও অপপ্রচার করবে তাদের বিরুদ্ধে CHANDPUR CYBER GANG থেকে সাইবার হামলা চালানো হবে।’

এ বিষয়ে ফরিদগঞ্জ থানায় একটি জিডি করার প্রস্তুতি চলছে কয়েকজনসাংবাদিকের পক্ষ থেকে। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন, ‘আপনারা অভিযোগ দিয়ে যান, দেখি কী করা যায়।’

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জনের মৃত্যু
  • পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ
  • রাজশাহীতে হতদরিদ্র পরিবার পাবে ১০ টাকা কেজি চাল
  • ছাত্ররাজনীতিতে দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন ফারুক হোসেন
  • রংপুরে এনসিডি কর্নারের সেবা নিচ্ছেন লক্ষাধিক রোগী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম