Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সড়ক দুর্ঘটনা, নাকি দুর্বৃত্তের হাতে গুরুতর আহত সাংবাদিক রেজা ?

Bangla FMbyBangla FM
৬:৪২ am ২১, ফেব্রুয়ারী ২০২৫
in অপরাধ
A A
0

মোঃ জাহাঙ্গীর আলম, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে দৈনিক যুগান্তর পত্রিকার ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি আলী ইমাম আল রেজাকে গত বৃহস্পতিবার ১৩ই ফেব্রুয়ারি রাতের অন্ধকারে দুর্বৃত্তরা আক্রমন করে গুরুতর আহত ও অচেতন অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় ।


রাস্তা দিয়ে চলাচলকারী পথচারীরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করান ও তার পরিবারকে সংবাদ দেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার অবস্থা অবনতি হলে তাকে অ্যাম্বুলেন্স করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন চিকিৎসকরা।


তাকে উদ্ধারকারী ও প্রত্যক্ষদর্শী ব্যক্তি উপজেলার ২ নং আলাদিপুর ইউনিয়নের উত্তর রঘুনাথপুরের বাসিন্দা মোঃ মাসুদ জানান , আমি জরুরী কাজে রাত আনুমানিক আটটার দিকে বারাইহাটে আসতেছিলাম হটাৎ রাস্তার পাশে মোটরসাইকেল সহ ইমাম রেজাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। তার শরীরে বিভিন্ন জায়গায় ও মাথায় জখমের চিহ্ন দেখে ধারণা করি সে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। আমি তাৎক্ষণিক তাকে সেখান থেকে উদ্ধার করে অটোরিকশা যোগে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি এবং তার পরিবারকে সংবাদ দেই ।
তবে তার পরিবারের দাবি এটা কোন সড়ক দুর্ঘটনা নয় ,কে বা কারা তাকে হত্যার উদ্দেশ্যে এই পরিকল্পিত হামলা করে তার উপর। রেজার ছোট ভাই ,আইচি মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার শাহরিয়ার আহমেদ তার শারীরিক আঘাত, মানসিক স্বাস্থ্য এবং সিটি স্ক্যান এর রিপোর্টের প্রেক্ষিতে সন্দেহ পোষণ করে বলেছেন যে এটি নিছক সড়ক দুর্ঘটনা নয়। এটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা এবং হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে। তার চোখ, নাক, ঘাড়ে, কান ও মাথার পিছনে , হাতের বাহু, পা এর মাংস পেশী, কোমরে ও পেটে blant injury করা হয় এমন ভাবে যা প্রশিক্ষিত ব্যক্তি ছাড়া সম্ভব নয়। দিনাজপুর মেডিকেল এ ভর্তি থাকা অবস্থায় সেখানকার ডাক্তাররাও আঘাতের কথাই বলেছেন বলে তিনি জানান।


এদিকে দিনাজপুর মেডিকেল কলেজে হাসপাতালেও তার অবস্থার অবনতি হলে তাকে গত মঙ্গলবার ১৮ই ফেব্রুয়ারি বৈকাল ৪ ঘটিকায় উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যায় তার পরিবারের সদস্যরা। বর্তমানে সে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে জানায় তার পরিবার।


ইমাম আল রেজা সাংবাদিকতার পাশাপাশি ফুলবাড়ির স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুলের পরিচালক ও অধ্যক্ষ এবং ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের সভাপতি।


এ ঘটনায় মামলা করা হলো কিনা জানতে চাওয়া হলে তার পরিবারের লোকজন জানান মামলা প্রক্রিয়াধীন। খুব দ্রুত প্রকৃত অপরাধী কে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে। ইমাম রেজা সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুক এই দোয়া তার পরিবার সবার কাছে চেয়েছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ডোমারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি মাওলানা আব্দুস সাত্তার
  • মৌলভীবাজারে ডাকাতের গুলিতে গুলিবিদ্ধ আরেক ডাকাত
  • বানিয়াচংয়ে কালী মন্দিরে ডাকাতি,স্বর্ণালঙ্কার লুট
  • শ্রীমঙ্গলে আউশ ধান উৎপাদনে কৃষি প্রণোদনা উদ্বোধন
  • শ্রীমঙ্গলে সাড়াশি অভিযানে ৫ অপরাধী গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম