Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বেনাপোলে ১৩ আসামী গ্রেফতার : ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার 

Bangla FMbyBangla FM
২:৩৭ pm ১০, মার্চ ২০২৫
in অন্যান্য
A A
0

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :

যশোরের বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতারী পরোয়ারাভুক্ত ৭ জন ও নিয়মিত মামলার ৬ জনসহ ১৩ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে তিনজন মহিলা আসামী রয়েছে। পৃথক আর এক অভিযানে চার কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে।

সোমবার (১০ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের অহেদ আলী সরদারের ছেলে রহমত আলী (৩৩) একই গ্রামের মফিজুর রহমান মফিজের ছেলে মোঃ রাজু (২৬), পোড়াবাড়ি গ্রামের মৃত নুর হোসেনের ছেলে মেছের আলী (৫৫), রঘুনাথপুর গ্রামের নুর ইসলামের ছেলে হৃদয় হাসান (২১), মানকিয়া গ্রামের মৃত মহর আলী মোড়লের ছেলে মোসলেম মোড়ল (৪৫) একই গ্রামের মোসলেম মোড়লের স্ত্রী আতুয়ারা বেগম (৪০), ধান্যখোলা গ্রামের ফরমান আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৫), খুলনার তেরখাদা থানার লস্করপুর গ্রামের খবির শরীফের ছেলে হাসমত শরীফ (৩৬), নড়াইল জেলার কালিয়া থানার পাঁচ কাউনিয়া গ্রামের মৃত আনেজ বিশ্বাসের ছেলে আসলাম বিশ্বাস (৩৯), আসলামের স্ত্রী শাহানাজ বেগম (৩৬), একই এলাকার নূর ইসলাম বিশ্বাসের ছেলে সিদ্দিক বিশ্বাস (২৪), মনির হোসেন পাটোয়ারির মেয়ে রুমা বেগম (৩২) ও একই থানার মাধবপাশা গ্রামের ওসমান গনির ছেলে তোতা মোল্লা (৫৩)।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাসেল মিয়া জানান, জেলার পুলিশ সুপারের নির্দেশক্রমে পোর্ট থানার এসআই পবিত্র বিশ্বাস, এসআই মোস্তাফিজুর রহমান ও এএসআই কাজী জাহিদুল ইসলাম, এএসআই সাজেদুর রহমান, এএসআই আইয়ুব আলীসহ পুলিশের টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব আসামীদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিওিতে পৃথক এক অভিযানে বেনাপোল পোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান সকালে বেনাপোল পোর্ট থানার চেকপোস্ট স্থলবন্দর আন্তর্জাতিক বাস টার্মিনালে অভিযান পরিচালনা করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে টার্মিনালে অবস্থানরত বিআরটিসি বাস (ঢাকা মেট্রা-ব-১৫-৬০১৫) হতে অজ্ঞাতনামা ২/৩ জন আসামী কৌশলে পালিয়ে যায় এবং অভিযানের একপর্যায়ে উক্ত বাসের বাংকারে তল্লাশী করে একটি নেভিবøু রংয়ের কাধে ঝুলানো স্কুল ব্যাগের মধ্যে খাকি রংয়ের কসটেপ দ্বারা মোড়ানো দুই প্যাকেটে মোট চার কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কচাকাটায় বিশাল জনসভা: স্বচ্ছতার প্রতিশ্রুতি জামায়াত প্রার্থী আনোয়ারুলের
  • হেমনগরে হৃদরোগীদের জন্য ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত
  • নরসিংদীতে নারীদের জন্য আন্তর্জাতিক মানের খেলার মাঠ করা হবে: ইব্রাহিম ভুঁইয়া
  • ফুলতলা ও ডুমুরিয়া বাংলাদেশের মডেল উপজেলা হিসেবে রূপান্তর করা হবে :লবী
  • পিরোজপুরে জামায়াত আমিরের জনসভা, সরকারি বালক স্কুল মাঠে মানুষের ঢল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম