Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেটের জাফলংয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের দায়ে ৩১ জনের বিরুদ্ধে মামলা

Bangla FMbyBangla FM
৫:৩৫ am ২৬, মার্চ ২০২৫
in আইন ও আদালত
A A
0

সিলেট ব্যুরো:- সিলেটের জাফলংয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের দায়ে ৩১জনের বিরুদ্ধে মামলা করেছেন সিলেট পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. বদরুল হক। 
এর মধ্যে বিএনপির বহিস্কৃত দুই নেতাও আছেন।মঙ্গলবার (২৫মার্চ) গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহার সুত্রে জানা যায়, ২০১৫ সালের ২৮ জানুয়ারি সংকটাপন্ন এলাকার সীমানা জাফলংয়ের ডাউকি ও পিয়াইন নদীর মধ্যবর্তী খাসিয়া পুঞ্জিসহ ১৪.৯৩ বর্গমিটারে পরিবেশ বিধ্বংসী এক্সকেভেটর নামীয় যন্ত্রদানব চালিয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করায় সিলেট জেলা বিএপির বহিস্কৃত সহসভাপতি ও সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য, গোয়াইনঘাট উপজেলার চৈলাখেল গ্রামের মঙ্গল মিয়ার ছেলে মোঃ রফিকুল ইসলাম শাহপরান, ও জেলা বিএনপির বহিস্কৃত কোষাধ্যক্ষ, সাবেক উপজলো পরিষদ’র চেয়ারম্যান, জাফলং বাজার এলাকার মৃত হেলাল উদ্দিনের ছেলে মোঃ শাহ আলম স্বপনসহ একত্রিশ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৫ লঙ্ঘনের দায়ে এই মামলাটি করা হয়।
মামলার অন্যান্য আসামীরা হলেন-ইয়াছিন মিয়া, শফিউল আলম সেলিম, মজির উদ্দিন, সাইদুর রহমান তামিম, ছবেদ মিয়া, সালমান আহমদ সুরমান, মাসুক মিয়া, আমজাদ বক্স, নুরুল হক, আবুল কাশেম, মো: হাশেম, মো: জামাল, সাইফুল ইসলাম মান্না, মুন্না মিয়া, মখই মিয়া, সাইমন, শুয়েব আহমদ, দুলাল মিয়া, কেনুু মিয়া, মো: রায়হান, সুহেল মিয়া, রুহেল মিয়া, আতাউর রহমান, কুটিন মিয়া, মোঃ ইউসুফ, ফয়জুল ইসলাম, মিজানুর রহমান হেলোয়ার, সাজ্জাদ নুর, মোঃ রাশেদ মিয়া।

Tags: অপরাধদুর্নীতি
ShareTweetPin

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম