Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজগঞ্জে ৭ম জাতীয় স্কাউটিং কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন

Bangla FMbyBangla FM
৬:৪৯ am ২১, ফেব্রুয়ারী ২০২৫
in জাতীয়
A A
0

‘বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং’ শ্লোগানে সিরাজগঞ্জ যমুনা নদীর পশ্চিম পাড়ে সমতল বেষ্টিত মনোরোম প্রাকৃতিক সুন্দর মনোরম পরিবেশে “হার্ডপয়েন্ট” এলাকায় বাংলাদেশ স্কাউটস এর উদ্যোগে

বাংলাদেশ স্কাউটসের ৭ দিনব্যাপী ৭ম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প (কমডেকা) আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয় ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় সিরাজগঞ্জ শহরের হার্ড পয়েন্ট, জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র-২ অনুষ্ঠানে ইউনিটসমূহের এরিনায় উপস্থিতি , আমন্ত্রিত অতিথিবৃন্দের আগমন, আসন ও অভ্যর্থনা জ্ঞাপন ও মঞ্চে আসন গ্রহণ করা হয়। আমন্ত্রিত অতিথিবৃন্দকে কমডেকা স্কার্ফ ব্যাজ,টুপি, প্রদান করা হয়। পবিত্র ধর্মগ্রন্থ থেকে কোরআন তেলওয়াত, পবিত্র গীতাপাঠ৷ পবিত্র গীতা পাঠ,পবিত্র ত্রিপিটক পাঠ, পবিত্র বাইবেল পাঠ করা হয়। কমডেকা পতাকা হস্তান্তর, কমডেকা সংগীত, কমডেকা পতাকা উত্তোলন, পতাকাকে অভিবাদন, এবং পতাকাবাহীদের মাঠ প্রদক্ষিণ করা হয়। রোভার স্কাউটস কর্তৃক ডিস প্লে-১, ডিস প্লে-২ প্রদশর্ন করা হয়।

দ্বিতীয় দিন ভার্চুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন , অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এসময়ে তিনি তার বক্তব্য কালে স্মৃতিচারণ তিনি বলেন , ছাত্রজীবনে আমি একজন সক্রিয় স্কাউট এবং স্কাউট লিডার হিসেবে দেশ- বিদেশে বিভিন্ন স্কাউট ক্যাম্পে কাজ করেছি । দেশ ও সমাজ উন্নয়ন করার জন্য স্কাউটস বদলে দেয়। নতুন বাংলাদেশের পুনরাবৃত্তি ঘটেছে। জুলাই বিপ্লবের

শহিদদের রক্ত ব্যথা যেতে দিবোনা । আজ শহিদদেরা আমাদের নতুন পথ দেখিয়েছে। তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। আমি এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি।

আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কমডেকা চীফ ও সদস্য সচিব, মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

আরও বক্তব্যে রাখেন, ৭ম জাতীয় কমডেকা সাংগঠনিক কমিটির সভাপতি ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া , বাংলাদেশ স্কাউটস এর এডহক কমিটির আহবায়ক ও সড়ক ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোঃ এহসানুল হক, এডহক কমিটির সদস্য সচিব ও জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব ড.খ.ম. কবিরুল ইসলাম, ফরিদা ইয়াসমিন,অধ্যাপক ফাহমিদা, মুঃ তৌহিদুল ইসলাম, মোঃ রেজাউল করিম, মোঃ শামসুল হক। এছাড়াও কমডেকা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সম্মেলন সঞ্চালনা করেন, বাংলাদেশ স্কাউটস এর উপ পরিচালক মোঃ হামজার রহমান শামীম। এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়, পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অংশগ্রহণকারী রোভার স্কাউট, রোভার লিডার, স্বেচ্ছাসেবক, সাংবাদিকদের উপস্থিতি নাম লেখার মধ্য দিয়ে শুরু হয় সাতদিনের ৭ম কমডেকা। অংশগ্রহণকারী রোভার স্কাউট, লিডার, স্বেচ্ছাসেবকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রটি।

বাংলাদেশ স্কাউটসের ব্যবস্থাপনায় আয়োজিত । এই বিশাল আয়োজনে সিরাজগঞ্জবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।

৭ম জাতীয় কমডেকার সমন্বয়কারী প্রফেসর ড. খান মাঈনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, সিরাজগঞ্জের হার্ড পয়েন্টের স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র-২ এ ১৯ ফেব্রুয়ারি বুধবার থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই কমডেকা চলবে। এবারের কমডেকায় দেশের বিভিন্ন প্রান্তের প্রায় ৬ হাজার স্কাউট সদস্য ও লিডারেরা অংশগ্রহণ করছে। ৭ দিনব্যাপী কমডেকার বিভিন্ন অংশে উপস্থিত ছিলেন, অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাংলাদেশ স্কাউটসের নীতি নির্ধারকেরা।

উল্লেখ্য, ২০০১ সালে সিরাজগঞ্জে ৩য় জাতীয় কমডেকা ও ৮ম জাতীয় রোভার মুট অনুষ্ঠিত হয়েছিল। সেই সময় থেকেই হার্ট পয়েন্ট এলাকাটি স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জনের মৃত্যু
  • পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ
  • রাজশাহীতে হতদরিদ্র পরিবার পাবে ১০ টাকা কেজি চাল
  • ছাত্ররাজনীতিতে দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন ফারুক হোসেন
  • রংপুরে এনসিডি কর্নারের সেবা নিচ্ছেন লক্ষাধিক রোগী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম