Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নাশকতা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেফতার

Bangla FMbyBangla FM
৮:১৩ am ১০, মে ২০২৫
in সারাদেশ
A A
0
নাশকতা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেফতার

নাশকতা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেফতার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় নাশকতা বিরোধী বিশেষ অভিযানে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন—তিলাই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা (৫২), বলদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগ উপ-কমিটির সভাপতি ইব্রাহিম (৪০) এবং নলেয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা ও ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম (৪৫)।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, শুক্রবার (৯ মে) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।

তিনি বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বে দায়ের করা নাশকতা সংশ্লিষ্ট একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। আমরা যাচাই-বাছাই শেষে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।”

গ্রেফতারদের শনিবার (১০ মে) সকালে কুড়িগ্রাম জেলা সদর আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি।

তিনি আরও বলেন, “নাশকতামূলক কর্মকাণ্ড দমনে পুলিশ জিরো টলারেন্স নীতিতে রয়েছে। যেকোনো ধরনের অরাজকতা বা সহিংসতা রুখতে আমরা কঠোর অবস্থানে আছি।”

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে প্রশাসন বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত থাকবে।

Tags: আওয়ামী লীগ নিষিদ্ধকুড়িগ্রামজিরো টলারেন্স নীতিতেনাশকতা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেফতার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সংসদ নির্বাচনের তিনটি আসনের ফল ঘোষণা স্থগিত রাখার সিদ্ধান্ত ইসির
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় দেশবাসীকে বিএনপির শুভেচ্ছা
  • বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের
  • তারেক রহমানকে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র
  • মৌলভীবাজার-৪ আসনে চা কন্যাদের ভোটে ধানের শীষের লিড

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম