Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

১৭ বছর দেশের মানুষ কোনো ধরনের উৎসব পালন করতে পারে নাই- শামা ওবায়েদ

Bangla FMbyBangla FM
৩:১৬ pm ১৫, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0;
brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo:  ;confidence:  ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েবদ ইসলাম রিংকু বলেছেন, এই বছর সব ধর্ম বর্ণের মানুষ নববর্ষকে বরণ করে নিতে পেরেছেন। অথচ গত ১৭ বছর দেশের মানুষ কোনো ধরনের উৎসব ও দেশীয় সংস্কৃতি খেলাধুলা স্বাধিনভাবে পালন করতে পারে নাই। কারণ আমাদের ঘাড়ে চেপে বসেছিল আওয়ামী লীগ নামক এক ফ্যাসিবাদ জন্তু। ৭১ যেমন দখল করে তারা প্রত্যেকদিন চেতনা বিক্রি করে খেতো। বাংলা নববর্ষও তেমন তারা দখল করেছিল।

বাংলা নববর্ষ উৎযাপন উপলক্ষে আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে নিজ নির্বাচনীয় এলাকা ফরিদপুরের সালথা উপজেলার সালথা সরকারি কলেজ মাঠে স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী লাঠি ও হাডুডু খেলা প্রদর্শনী এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই দেশ কারো বাপ-দাদার না। এই দেশ আমাদের সকলের। সুতরাং এই দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। গত ১৫ বছর আন্দোলনের কারণে বিএনপির হাজার হাজার নেতাকর্মী আহত-নিহত হয়েছে। বিএনপি নেতাকর্মী ও ছাত্র-জনতার আত্মহতির কারণে আজকে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি।

শামা ওবায়েদ আরো বলেন, ফ্যাসিবাদ মুক্ত করার জন্য বেগম খালেদা জিয়া স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন করেছেন। নিজে একজন আপোসহীন হওয়ার কারণে একটি মিথ্যা মামলায় শেখ হাসিনা তাকে জেল খাটিয়েছে। তারেক রহমান একজন মুক্তিযোদ্ধা ও রাস্ট্রপতির সন্তান। তিনি তার সারাটা জীবন বাংলাদেশের মানুষের জন্য বিলিয়ে দিয়েছেন। গণতন্ত্রের জন্য লড়াই করে আসছেন। অতএব আমরা চাই এই বছরটি হোক গণতন্ত্র প্রতিষ্ঠার বছর।

সালথা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান সভাপতিত্বে ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র সহসভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক খনদকার খায়রুল বাসার আজাদ, অ্যাডভোকেট জাহিদ হাসান লাভলু, যুবদল নেতা এনায়েত হোসেন, মিরান হোসেন, শ্রমিকদল নেতা কালাম হোসেন, ছাত্রদল নেতা সাইফুল আলম, রাজ প্রমূখ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তারেক রহমানের মন্ত্রিসভায় সুপ্রিম কোর্টের ৭ আইনজীবী
  • রংপুর মিঠাপুকুরে ২য় বিয়ে নিয়ে নাটকীয় ঘটনা
  • সবার ঐক্যেই সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে: এ্যানি
  • বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • সংসদে বিরোধীদলীয় নেতা হলেন যারা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম