Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ন্যায্য অধিকার চাই,মৌলভীবাজার আদালতে দুই ঘণ্টার কর্মবিরতি

Bangla FMbyBangla FM
১:৪৪ pm ০৫, মে ২০২৫
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

পদোন্নতি,নিয়োগ এবং ন্যায্য বেতন কাঠামোর দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন মৌলভীবাজার আদালতের বিচার বিভাগের সহায়ক কর্মচারীরা। সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা হয়।

কর্মবিরতির সময় জেলার অধীনস্থ আদালত ও ট্রাইব্যুনালগুলোর সহায়ক কর্মচারীরা ব্যানার হাতে মৌলভীবাজার কোর্ট প্রাঙ্গণে অবস্থান কর্মসূচিতে অংশ নেন।

তাদের দাবি,বর্তমান সহায়ক কর্মচারীদের জন্য বিচার বিভাগীয় বেতন কাঠামো ৭ম থেকে ১২তম গ্রেড অনুযায়ী পুনঃনির্ধারণ করতে হবে, যাতে তাদের কর্মপরিশ্রমের যথাযথ মূল্যায়ন হয়।

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এ বি এম ফিরোজ আলম চৌধুরীর সভাপতিত্বে এ কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের শীর্ষ নেতারা,যাদের মধ্যে ছিলেন সিনিয়র সহ-সভাপতি বাবু অনুপম তালুকদার, সহ-সভাপতি এম.এ জাবেদ,সাধারণ সম্পাদক বাবু বিকাশ চন্দ্র দত্ত, যুগ্ম সম্পাদক বাবু সুজিত রঞ্জন ধর,মো. আসলাম উদ্দিন, মো. আশরাফুল ইসলাম,প্রণব চন্দ্র গোপ,সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মুমিন রনি এবং অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা জানান,বিচার বিভাগের অনেক দপ্তরে-গাড়িচালক,দারোয়ান,পিয়ন,কম্পিউটার অপারেটরসহ অন্যান্য কর্মচারীরা বছরের পর বছর ধরে কাজ করে গেলেও তারা এখনও ন্যায্য বেতন, উৎসব ভাতা ও প্রয়োজনীয় ছুটিসহ প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তারা বলেন,প্রশাসনিক স্তরে বারবার আবেদন করেও প্রতিকার না পেয়ে এখন রাজপথে দাঁড়াতে বাধ্য হয়েছেন।

তারা আরও জানান,যতদিন না তাদের দাবিগুলো বাস্তবায়ন হচ্ছে, ততদিন আন্দোলন অব্যাহত থাকবে। পাশাপাশি বর্তমান সরকারের কাছে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার অনুরোধ জানান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রমজানকে মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত করবেন না: তারেক রহমান
  • সৈয়দপুরে ৬০০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নতুন ব্যানার ও নেতাদের ছবি টানানো নিয়ে আলোচনা
  • নার্সিং শিক্ষার্থীদের কর্মসংস্থানে রাজবাড়ীতে দিনব্যাপী জব ফেয়ার
  • চেকপোস্টের ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা, দেড় লাখ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম