Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নোয়াখালীতে অজ্ঞাত মহিলার কঙ্কাল উদ্ধার

Bangla FMbyBangla FM
৪:০৩ pm ২৩, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অজ্ঞাতনামা এক মহিলার (৫৫) কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার আমান উল্লাহপুর ইউনিয়নের কাঁচিহাটা এলাকার আশ্রয়ণ প্রকল্পের পূর্ব পাশের একটি খেতের ঘাসের ভেতর থেকে ওই কঙ্কালটি উদ্ধার করা হয়। কঙ্কালটি কয়েক সপ্তাহ আগের হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর দেড়টার দিকে স্থানীয় এক যুবক ঘাস কাটতে ওই খেতের দিকে যাওয়ার সময় ঘাসের ভেতর মানুষের কঙ্কাল পড়ে থাকতে দেখে চিৎকার দেন। তখন আশেপাশের মানুষজন এগিয়ে এসে বিষয়টি দেখে থানা-পুলিশকে জানায়। পরে বিকেলে পুলিশ ঘটনাস্থলে যায়। থানা থেকে বিষয়টি কুমিল্লার সিআইডিকে অবহিত করা হয়। তারা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহের পর কঙ্কালটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, উদ্ধার করা কঙ্কালটি একজন মহিলার বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। নারীর দুই হাতে দুইটি চুড়ি ছিল। পরনের কাপড়গুলো নষ্ট হয়ে গেছে। শরীরের মাংসগুলো পঁচে শুকিয়ে গেছে, আছে কেবল হাঁড়। মহিলার বয়স ৫০/৫৫ বছর হতে পারে। কঙ্কাল দেখে মনে হয় অনেক আগের। সিআইডির একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নির্বাচনে আইন-শৃঙ্খলা প্রশ্নে কোনো আপস হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ডিবি পরিচয়ে ব্যবসায়ীদের অপহরণ করে মুক্তিপণ আদায়
  • টাঙ্গাইল জেলা বাংলাদেশ জামায়েত ইসলামীর সমাবেশে ডা. শফিকুর রহমান
  • শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে জামায়াত
  • শ্যামনগর কাশিমাড়ী জামায়াত প্রার্থী গাজী নজরুলের জনসভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম