Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাউফলে বিএনপি নেতার বাড়ি থেকে টিসিবির পণ্য উদ্ধার

Bangla FMbyBangla FM
১১:৪৫ am ১২, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবর আকনের বাড়ি থেকে টিসিবির পণ্য উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে দাসপাড়া ইউনিয়নের ইলিশের পুল এলাকার আকন বাড়ি থেকে টিসিবির পণ্যগুলো উদ্ধার করা হয়।  এ ঘটনায় এলাকার তোলপাড় চলছে।


 সংশ্লিষ্ট সূত্র জানায়, নিজে ডিলার না হয়েও মজিবর আকন টিসিবির পণ্য নিয়ে সিন্ডিকেট গড়ে তুলেছেন। মজিবর আকন তার অনুসারি কয়েকজন ব্যক্তির নামে ডিলারশীপ নিয়ে টিসিবির পণ্য বিক্রি নিয়ন্ত্রণ করছেন। বাউফলের খাদ্য কর্মকর্তাকে ম্যানেজ করে স্বচ্ছল ব্যক্তিদের নামে টিসিবির কার্ড নিয়ে তিনি বেশীরভাগ পণ্য কালোবাজারে বিক্রি করে আসছেন। বিএনপি নেতা হলেও বিগত  সরকারের আমল থেকে তিনি এসব অনৈতিক কাজের সঙ্গে জড়িত। সাধারণ মানুষ টিসিবির পণ্য না পেয়ে ক্ষুব্দ হন মজিবর আকনের উপর। মজিবর আকনের বাসায় টিসিবির পণ্য মজুদ করে রাখার খবর ছড়িয়ে  পড়লে মঙ্গলবার রাতে বিক্ষুব্দ এলাকাবাসী তার বাড়ি ঘেরাও করে প্রশাসনকে অবহিত করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে স্থানীয় গ্রাম পুলিশ ইউনুচ চৌকিদার ওই বাড়িতে গিয়ে মজিবর আকন ও তার ভাই রাজ্জাক আকনের বাসা থেকে ৪৪ লিটার সয়াবিন তেল, ৪০ কেজি মশুর ডাল,৩১ কেজি চাল, ১৭ কেজি বুটের ডাল ও ৭৯টি সয়াবিন তেলের খালি বোতল উদ্ধার করেন।


বিক্ষুব্দ এলাকাবাসী জানান, মজিবর আকন কাঠেরপুল এলাকায় গুদাম দেখিয়ে খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলারশীপ নিয়েছেন। কিন্তু তিনি চুরির উদ্দেশ্যে কাঠেরপুলের পরিবর্তে নিজ বাড়িতে বসে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিক্রি করেন। এতে এলাকাবাসী ভোগান্তির শিকার হচ্ছেন। মজিবর আকনের বিষয়টি উপজেলা প্রশাসনকে একাধিকবার অবহিত করা হলেও রহস্যজনক কারনে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অবশ্য মজিবর আকন অনিয়মের সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে বলেন, আমার এক আত্মীয় আমার বাড়িতে এসব পণ্য রেখেছেন। বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, তদন্ত করে এ বিষয়ে শিগগিরই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tags: দুর্নীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কালীগঞ্জে ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থীর ইশতেহার ঘোষণা
  • ট্রাম্পের প্রতিরক্ষা সূচনা
  • লুটপাটকারীদের ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির 
  • আমৃত্যু আপনাদের জন্য কাজ করে যাবো: শামা ওবায়েদ
  • ডোনাল্ড ট্রাম্পের ভাষ্যমতে ইরানের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম