Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা গ্রেফতার

Bangla FMbyBangla FM
৭:৫১ am ১০, মে ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ মেছবাহুল আলম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় নাশকতা বিরোধী বিশেষ অভিযানে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন—তিলাই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা (৫২), বলদিয়া ৭ নং ওয়ার্ড যুবলীগ উপ-কমিটির সভাপতি ইব্রাহিম (৪০), এবং নলেয়া ৯ নং ওয়ার্ড যুবলীগ ও ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ইউপি সদস্য রফিকুল ইসলাম (৪৫)।

ভূরুঙ্গামারী থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৯ মে) দুপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে পূর্ব থেকেই নাশকতা সংশ্লিষ্ট একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, “গ্রেফতারকৃতদের শনিবার (১০ মে) সকালে কুড়িগ্রাম জেলা সদর আদালতে পাঠানো হয়েছে। নাশকতামূলক কর্মকাণ্ড রোধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। যেকোনো সহিংসতা বা অরাজকতা প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।”

এ ঘটনায় এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

Tags: অপরাধরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কারওয়ান বাজারের কাঠপট্টিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
  • এখন আমার বিদায় নেয়ার পালা: প্রধান উপদেষ্টা
  • মধ্যনগরে ভারতীয় মদসহ গ্রেপ্তার-১
  • ঝালকাঠিতে ব্যবসা হারিয়ে কুল চাষে বাজিমাত
  • হরিপুরে কমছে গমের আবাদ, বিকল্প ফসলে ঝুঁকছেন কৃষকরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম