Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাউফলে জমিজমা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে শাহ আলম মৃত্যু

Bangla FMbyBangla FM
২:০৯ pm ০১, মে ২০২৫
in সারাদেশ
A A
0

সাইফুল ইসলাম, বাউফল প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে গুরুতর আহত শাহ আলম রাঢ়ী (৫৭) মারা গেছেন। বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১০টার দিকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে। জানা গেছে, গত ২৩ মার্চ বাউফল সদর ইউনিয়নের গোসিঙ্গা গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে শাহ আলম রাঢ়ীর সঙ্গে প্রতিবেশী গোবিন্দ, বিধান, রাজু ও হৃদয়ের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়লে শাহ আলম রাঢ়ী মারাত্মকভাবে আহত হন।  তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে এবং তাৎক্ষণিকভাবে তাঁকে বরিশাল ও পরে ঢাকায় নেওয়া হয়। সেখানে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

 ঘটনার পর ২৪ এপ্রিল শাহ আলম রাঢ়ীর পরিবারের পক্ষ থেকে বাউফল থানায় একটি মারামারির মামলা দায়ের করা হয়।

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফ বলেন, “আঘাতের কারণে শাহ আলম রাঢ়ীর ব্রেইনে জটিলতা দেখা দেয়। পরবর্তীতে নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি। শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরণ করেন।”

বাউফল থানার নবাগত ওসি আখতারুজ্জামান প্রতিনিধিকে বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলায় ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিলো। এর মধ্যে দুজন জামিনে মুক্ত হয়েছে, একজন হাজতে রয়েছেন।”

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশের সাথে ‘বহুমাত্রিক’ সম্পর্ক জোরদার করার প্রত্যাশা ভারতের
  • গণতন্ত্র পুনপ্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ২০টি ঘুমের ট্যাবলেট খেয়ে হাসপাতালে ভর্তি মেঘমল্লার বসু
  • তারেক রহমানকে মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
  • ঝিনাইদহে দুই ব্যবসায়ীকে জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম