Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দুটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

Bangla FMbyBangla FM
৯:৫৫ am ১০, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

লালমোহাম্মদ কিবরিয়া : শেরপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ  অভিযানে আরও ২টি অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।

গতকাল  ৯ মার্চ রোববার  সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার বাজিতখিলা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের  যৌথ অভিযানের কার্যক্রম পরিচালনা করে,  মেসার্স মুন ব্রিকস ও বিপি ব্রিকস ম্যানুয়ালে গুড়িয়ে দেওয়া হয় ইট তৈরির সরঞ্জাম । 

এ নিয়ে গত কয়েকদিনে জেলার ৬টি ইটভাটা পুরোপুরি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে ।

যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছম্মদ  আসমা আক্তার। এ সময় প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।

অভিযানকালে অবৈধভাবে ভাটা পরিচালনার জন্য বাজিতখিলা এলাকার মেসার্স মুন ব্রিকস ও বিপি ব্রিকস ম্যানুয়ালের চিমনি বেকু দিয়ে ভেঙে দেওয়া হয় এবং কাঁচা ইট ধ্বংস করে ভাটার সকল কার্যক্রম বন্ধ করা। 

অভিযানকালে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ  নূর কুতুবে আলম সিদ্দিক, জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ, সেনাবাহিনীর সদস্যবৃন্দ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যবৃন্দ, পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ নূর কুতুবে আলম সিদ্দিক জানান, রীট পিটিশনের আলোকে মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

Tags: প্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • র‍্যাবের হাতে গ্রেপ্তার ধর্ষন মামলার আসামি
  • চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে উদ্ধার নিখোঁজ ব্যক্তির দেহ
  • মহাসড়কে লরি উল্টে ভোগান্তি
  • ১৮ মাস পর নির্বাচিত সরকারের শপথ
  • কারওয়ান বাজারের কাঠপট্টিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম