Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কিশোরগঞ্জে মোটরসাইকেল-সিএনজির সংঘর্ষে দুই কলেজছাত্র নিহত

Bangla FMbyBangla FM
৪:০২ pm ০৮, মে ২০২৫
in সারাদেশ
A A
0


রুবেল হোসাইন, বিশেষ প্রতিনিধি – কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার (৮ মে) বিকালে উপজেলার বরাটিয়া ঈদগাহ মাঠের সামনে কিশোরগঞ্জ-ঢাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—পাকুন্দিয়া উপজেলার হাসিবুল হাসান শোভন (১৯) ও আনসার উদ্দিন আহমেদ লাম (১৯)। তারা দুজনই একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে শোভন ও লাম মোটরসাইকেলযোগে মির্জাপুর এলাকা থেকে পাকুন্দিয়া পৌর সদরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বরাটিয়া ঈদগাহ মাঠের সামনে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শোভনের মৃত্যু হয়।

গুরুতর আহত অবস্থায় আনসার উদ্দিনকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ আরও চারজন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিরাজগঞ্জে কুড়িয়ে পাওয়া মোটরসাইকেল নিয়ে ফেসবুকে অপপ্রচার
  • গোপালপুরে ৮টি ঘোড়া জবাইয়ের সময় হাতেনাতে আটক ৪
  • রাণীশংকৈলে গৃহবধূ ও শিশুকে মারধর ও লুটপাটের অভিযোগ
  • পবিপ্রবির কল্যাণ তহবিলের অর্থ বরাদ্দে অনিয়মের অভিযোগ
  • সুনামগঞ্জে ট্রলারবোঝাই ভারতীয় গাঁজার চালান জব্দ, গ্রেফতার ২

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম