Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ট্রেনে কাটা মুকুল:২৪ ঘণ্টায় পরিচয় শনাক্ত

Bangla FMbyBangla FM
২:০১ pm ০৮, মে ২০২৫
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার এবং তার পরিচয় শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)।

সিলেট-ঢাকা রেলপথের রশীদপুর গ্রামের পাশে ৭ মে সকাল আনুমানিক ১০টার দিকে স্থানীয় লোকজন রেললাইনের ধারে ক্ষতবিক্ষত লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

বিষয়টি তাৎক্ষণিকভাবে জানানো হয় পিবিআই হবিগঞ্জ ইউনিট ইনচার্জ,পুলিশ সুপার মোঃ হায়াতুন-নবীকে। তাঁর নির্দেশে পিবিআই’র একটি ক্রাইমসিন টিম: এসআই (নিঃ) সাখাওয়াত হোসেন শাহিন, এএসআই (নিঃ) গোলাম মোস্তফা,কনস্টেবল মিলকান ও ড্রাইভার কং আজিম মোল্লার নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

দীর্ঘ অনুসন্ধান ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়।

পরিচয় পাওয়া নিহত ব্যক্তির নাম মুকুল চন্দ্র নাথ (৩৮)। তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন রাজাপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম কালিচরন নাথ এবং মাতার নাম মিনতি রাণী নাথ।

পিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়,ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং এটি দুর্ঘটনা,আত্মহত্যা না কি অন্য কিছু; তা নিরূপণে সংশ্লিষ্ট সকল দিক খতিয়ে দেখা হচ্ছে।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কারওয়ান বাজারের কাঠপট্টিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
  • এখন আমার বিদায় নেয়ার পালা: প্রধান উপদেষ্টা
  • মধ্যনগরে ভারতীয় মদসহ গ্রেপ্তার-১
  • ঝালকাঠিতে ব্যবসা হারিয়ে কুল চাষে বাজিমাত
  • হরিপুরে কমছে গমের আবাদ, বিকল্প ফসলে ঝুঁকছেন কৃষকরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম