Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুলাউড়ায় অবৈধ বালু উত্তোলন ও মূল্য বৃদ্ধিতে জরিমানা

Bangla FMbyBangla FM
৩:৫১ pm ১০, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজারের কুলাউড়ায় সরকার নির্ধারিত সীমানা অতিক্রম করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে পণ্যের নির্ধারিত দামের চেয়ে বেশি দাম নেওয়া ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে ১১ দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।  

কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার ও রাজাপুর ব্রিজ এলাকায় সোমবার (১০ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।

তিনি জানান,সরকার নির্ধারিত সীমানা লঙ্ঘন করে এক ঠিকাদারি প্রতিষ্ঠান অবৈধভাবে বালু উত্তোলন করছিল। খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি রবিরবাজার এলাকায় অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও ফুটপাত দখল করে দোকান পরিচালনার দায়ে ১১ দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

Tags: দুর্নীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উজিরপুরের মোহাম্মদ শহিদুল ইসলাম
  • সরকারি কর্মচারীদের জন্য সুখবর, আসছে রেশন সুবিধা
  • সদরপুরে মেইজ ফাউন্ডেশনের উদ্বোধন
  • রাঙ্গামাটি-বান্দরবান সড়কে সেতু ধস: দুই জেলার সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন
  • ৫২ দিন পর মধ্যপাড়া গ্রানাইট খনিতে পাথর উত্তোলন শুরু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম