Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৈয়দপুরে খেলার মাঠে মেলা বন্ধের দাবীতে মানববন্ধন

Bangla FMbyBangla FM
৩:১৭ pm ০৪, মে ২০২৫
in সারাদেশ
A A
0

শাহজাহান আলী মনন, সৈয়দপুর নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুর শহরের ঐতিহ্যবাহী ফাইভ ষ্টার মাঠে মেলা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শহরের রেলওয়ে অফিসার্স কলোনি জামে মসজিদের মোক্তাদি, বিভিন্ন ক্লাবের খেলোয়াড়, ছাত্রসংগঠন, সামাজিক সংগঠনসহ স্থানীয় বাসিন্দারা এর আয়োজন করে। রবিবার (৪ এপ্রিল) দুপুরে শহরের অফিসার কলোনির ফাইভ ষ্টার মাঠ সংলগ্ন উপজেলা ও বিমানবন্দর সড়কে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন করা হয়। 

এতে বক্তারা বলেন, ফাইভ ষ্টার মাঠটিতে খেলাধুলার পাশাপাশি এখানে প্রায় সময় জানাজা নামাজ আদায় করা হয়। এই মাঠে প্রতিদিনই ক্রিকেট ও ফুটবল প্রাকটিস করা হয়। সৈয়দপুর সহ নীলফামারী জেলার একাধিক যুবক এই মাঠে প্রাকটিস করে আজ তারা ঢাকায় জাতীয় দলে খেলে সৈয়দপুর সহ দেশের মুখ উজ্জ্বল করেছে। কিছু নিজ স্বার্থ হাসিল করা ব্যাক্তি তাদের পকেট ভারি করতেই খেলাধুলার ব্যাঘাত ঘটাতে খেলার মাঠে মেলার আয়োজন করেছে। 

যদি দ্রুত এই মাঠের মেলার আয়োজন বন্ধ করা না হয় এবং কার্যকর ব্যবস্থা নেয়া না হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো। আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং মাঠটিকে শুধুমাত্র খেলাধুলার জন্য সংরক্ষিত রাখবে। অন্যথায়, ভবিষ্যতে আরও বড় পরিসরে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

সৈয়দপুর অফিসার কলোনি জামে মসজিদের মোক্তাদি ও বিএনপি নেতা দেলোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও কৃষকদল রাজনৈতিক জেলা শাখার সভাপতি ফিরোজ আহমেদের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নীলফামারী জেলার ক্রীড়া বিষয়ক সম্পাদক, ক্রীকেটার নওশাদ আনছারি, ছাত্র সমন্বয়ক তাওহীদ মোক্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, মসজিদের মোক্তাদি আমিনুল ইসলাম আমিন, সৈয়দপুর রাজনৈতিক জেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন  প্রমুখ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পাংশায় ইট ভাটায় অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা
  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে  ৫৩ বিজিবি পৃথক অভিযানে ভারতীয় নেশা ও গরু জব্দ
  • মধ্যনগরে এয়ারগান ও গুলি সহ গ্রেপ্তার-২
  • বিএনপির দ্বিমুখী প্রতিযোগিতায় উত্তপ্ত মৌলভীবাজার-৪
  • গরমে লোডশেডিংয়ে ভোগান্তির শঙ্কা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম