Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে বীর মুক্তিযোদ্ধার দুটি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা

Bangla FMbyBangla FM
৪:১৮ pm ২১, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ দক্ষিণপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২১ এপ্রিল) দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে বীর মুক্তিযোদ্ধা আবুবকর সিদ্দিকের বসতঘর দুটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। তার দাবি, ঘর দু’টিতে থাকা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও আসবাবপত্রসহ পুড়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে যোহরের নামাজ আদায় করতে মসজিদে যান আবুবকর সিদ্দিক। নামাজ শেষে বাড়ি ফিরে এসে দেখেন, তার ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এবং সঙ্গে সঙ্গে বুড়িচং ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন।

ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত আবুবকর সিদ্দিক বলেন, “আমার জীবনের সব সঞ্চয় আগুনে পুড়ে গেছে, আমি এখন নিঃস্ব।”

বুড়িচং ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

ক্যাপশনঃ- ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ দক্ষিণপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুবকর সিদ্দিকের বসতঘর দুটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। তার দাবি, ঘর দু’টিতে থাকা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও আসবাবপত্রসহ পুড়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Tags: দুর্ঘটনাবসতঘর পুড়ে ছাই
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নোয়াখালীতে বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের ইশতেহার ঘোষণা
  • মির্জাপুরে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
  • অতীত অভিজ্ঞতার আলোকে দেশকে এগিয়ে নিতে চাই: তারেক রহমান
  • রাজশাহীর বাগমারায় ৫৬টি দেশী অস্ত্র উদ্ধার, র‍্যাব অভিযান
  • বিজয়নগরে শাপলা কলি প্রতীকের প্রার্থীর পথসভা, ইনসাফের রাষ্ট্র গঠনের অঙ্গীকার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম