Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যশোরের ঝিকরগাছায় জমি দখলকারীদের হামলায় মা-ছেলে জখম

Bangla FMbyBangla FM
৮:৪৭ am ১০, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :

অবৈধভাবে জমি দখলকারীদের হামলায় মা ও ছেলে জখম হয়েছেন।যশোরের ঝিকরগাছয় আজ সোমবার সকালে উপজেলার ইউসুফপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই গ্রামের মৃত জামসেদ মোড়লের স্ত্রী আনোয়ারা বেগম (৬০) ও ছেলে কাভার্ডভ্যান চালক জুয়েল হোসেন (৩৮)। তারা ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এই ঘটনায় আহত জুয়েলের স্ত্রী কাকলি হামলাকারী ১০ জনের নাম উল্লেখ করে ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ করেছেন। 

অভিযোগে বলা হয়েছে, জাফরনগর গ্রামের কাদের আলী, সাকিব, ইউসুফ পারুল, রিমি, কাদের আলী, আলাফ, ফারুক, সকিনা, আশিকও  ইউনুস মিলে জুয়েল হোসেনের পৈত্রিক সম্পত্তি জোরপুর্বক দখল করে নিয়েছে। কয়েকদিন আগে প্রভাব খাটিয়ে বসতঘরও ভেঙে দিয়েছে। রোববার সকালে উল্লিখিতরা হামলা চালিয়ে জুয়েল ও তার বৃদ্ধ মা আনোয়ারাকে পিটিয়ে জখম করেছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত জুয়েল হোসেন জানান, আমার বাবা মারা যাওয়ার পর থেকে পৈত্রিক সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করতে আমার চাচারা মিলে মারপিট করে। এর আগেও অনেক বার আমার ও পরিবারের উপর হামলা করেছে। আমি আমার সম্পত্তির ভাগ ও আমার পরিবারের নিরাপত্তা চাই।

জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, জুয়েলের মাথা, হাত, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।  বৃদ্ধা আনোয়ারের পায়ের কয়েকটি আঙ্গুল পিটিয়ে ভেঙ্গে গেছে বলে ধারণা করা হচ্ছে।

জুয়েলের স্ত্রী কাকলী খাতুন জানান, আমার স্বামী, শ্বাশুড়ির উপর নির্যাতন করা হচ্ছে। বাড়িঘর ভেঙ্গে চুরে দিয়েছে ওরা। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানিয়েছেন, জমি দখল ও মারপিটের ঘটনার লিখিত অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নাটোরে বিএনপি ও জামায়াত সমর্থকদের সংঘর্ষ, আহত ৬
  • বিশৃঙ্খলা করায় দলীয় কর্মীদের পুলিশে সোপর্দ করলো নবনির্বাচিত এমপি
  • ভালোবাসার এই দিনে নিজেকে নতুন করে সাজিয়ে তুলবেন যেভাবে
  • নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার বার্তা
  • ছুটি শেষে ঢাকায় ফিরছেন মানুষ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম