Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঠাকুরগাঁওয়ের সুপ্রীয় জুটমিলে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

Bangla FMbyBangla FM
৪:৩৩ pm ০৪, মে ২০২৫
in সারাদেশ
A A
0

মো:সোহেল রানা,ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলার সুপ্রীয় জুটমিলস লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (৪ মে) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

জানা গেছে, মিলের জেনারেটর কক্ষে প্রথম আগুন দেখা যায়। কক্ষটিতে তেলের ড্রামসহ নানা মেকানিক্যাল যন্ত্রাংশ ছিল। ঠিক পাশেই ছিল বিপুল পরিমাণ পাট ও পাটজাত পণ্যের গোডাউন। এখন পর্যন্ত আগুন জেনারেটর কক্ষের মধ্যেই সীমাবদ্ধ থাকলেও নিয়ন্ত্রণে ব্যর্থ হলে পুরো মিল জুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল।

আগুনের প্রচণ্ড ধোঁয়ায় আশপাশের এলাকা ছেয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীদের অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করে ধোঁয়ার মধ্যে কাজ করতে দেখা গেছে।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাহিদুল ইসলাম জানান, “আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধোঁয়া নিয়ন্ত্রণের মাধ্যমে আগুন প্রায় সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এনেছি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে ও কী পরিমাণ ক্ষতি হয়েছে তা তদন্তের পর জানা যাবে।”

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায়  ঘণ্টা দুইয়েকের চেষ্টায়  আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রমজানকে মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত করবেন না: তারেক রহমান
  • সৈয়দপুরে ৬০০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নতুন ব্যানার ও নেতাদের ছবি টানানো নিয়ে আলোচনা
  • নার্সিং শিক্ষার্থীদের কর্মসংস্থানে রাজবাড়ীতে দিনব্যাপী জব ফেয়ার
  • চেকপোস্টের ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা, দেড় লাখ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম