Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অজ্ঞান পার্টির খপ্পরে: প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ 

Bangla FMbyBangla FM
১০:১৭ am ১১, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

মাসুম মিয়া, জাককানইবি প্রতিনিধি 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম আহমেদ রাহি ১০ মার্চ সন্ধ্যায় ইমাম পরিবহন বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে, অজ্ঞান অবস্থায় বাস থেকে দিগারকান্দা বাইপাস রাস্তায় বাস কর্মচারীরা ফেলে রেখে যায়। 

Oplus_2048

নাঈম আহমেদ রাহি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। অজ্ঞান অবস্থায় তার ফোন,ল্যাপটপসহ টাকা নিয়ে যায়। স্থানীয় লোকজন রাহিকে নিয়ে গিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

রাহিকে অজ্ঞান অবস্থায় বাস থেকে ফেলে দেওয়ার প্রতিবাদে রাত ১১টার দিকে নজরুল বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।এ সময় তারা বিচারের দাবি জানায় এবং পরিবহন গুলোর নানা অনিয়ম এর কথা তুলে ধরে। ঘটনা স্থলে উপস্থিত হোন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান, ত্রিশাল সার্কেল এএসপি অরিত সরকার ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী। বাকিউল বারী শিক্ষার্থীদের আশ্বাস দেন, ১১ মার্চ দুপুর ১২টার মধ্যে ময়মনসিংহ বাস মালিক সমিতি ও ইমাম পরিবহন এর প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মিলে উপাচার্যের কার্যালয়ে বসে এই ঘটনার সুষ্ঠ বিচার করা হবে। রাহিকে অজ্ঞান অবস্থায় বাস থেকে রাস্তায় ফেলে যাওয়ায় ইমাম বাস পরিবহনের প্রতি তিনি তীব্র নিন্দা জানান।

প্রায় দু’ঘন্টা পর শিক্ষার্থীরা অবরোধ উঠিয়ে নেয়।

আজ ১১মার্চ সকাল ১২টায় সার্কেল এএসপি, লেফটেন্যান্ট, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ সহ মালিক সমিতি ও বাস কর্তৃপক্ষের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মিটিং শেষ হয়েছে। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আজকের মধ্যে রাহির ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানা গেছে। এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে শিক্ষার্থীদের নিরাপত্তা ও বাস ভাড়া হ্রাস করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ৩০০ নং আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
  • বাকেরগঞ্জে  ঢাকাগামী লাবিবা পরিবহন দূর্ঘটনায় নিহত-১, আহত-১০
  • সাতক্ষীরার উন্নয়নে দায়িত্বশীলতার সাথে কাজ করার ঘোষণা নবনির্বাচিত এমপির
  • শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
  • নতুন সরকারের শপথের দিনক্ষণ জানালেন প্রেস সচিব

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম