Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৈয়দপুরে গলায় ফাঁস দিয়ে ভ্যান চালকের আত্মহত্যা

Bangla FMbyBangla FM
৩:৩২ pm ১৩, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর সৈয়দপুরে পল্লীতে গলায় ফাঁস দিয়ে এক সন্তানের জনক সোহেল রহমান ওরফে সুমন (৩০) নামের এক ভ্যানচালক আত্মহত্যা করেছে। রবিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের সিদ্দিকিয়া তেলিপাড়ায় আত্মহত্যার এ ঘটনা ঘটে। 

নিহত সুমন ওই এলাকার ভ্যানচালক ইয়াকুব আলী ও সুলতানা বেগম দম্পতির ছেলে। বাড়িতে লোকজন না থাকার সুযোগে ঘরের বাঁশের তীরে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করেছে বলে জানায় তাঁর পরিবারের লোকজন ও এলাকাবাসী। 

খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশের এসআই মো. সোহরাব আলী ও সুভাষ চন্দ্র রায়সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করেন। এসআই সোহরাব আলী জানান, মৃতের গলায় ফাঁস লাগানোর চিহ্ন ছিল। 

মৃতের পিতা ইয়াকুব আলী জানান, সকাল ছয়টার দিকে তাঁর ছেলের বউ রিতা আক্তার প্রতিদিনের মতো কর্মস্থল নীলফামারীর উত্তরা ইপিজেডে যায়। সকাল সোয়া দশটার দিকে স্ত্রী সুলতানা ও নাতনী সাথীকে (৫) নিয়ে চান্দিয়ার পাড় এলাকার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন তিনি। এ সময় ছেলে সুমন বাড়িতে একাই অবস্থান করছিল। 

সকাল সাড়ে দশটার দিকে লোকজনের মাধ্যমে খবর পেয়ে বাসায় এসে দেখেন তাঁর ছেলে সুমনের নিথর দেহ। তিনি বলেন, তাঁর পুত্র নেশাগ্রস্ত ছিল। তবে কারও সাথে কখনও খারাপ আচরণ করেনি সে। কি কারণে সে আত্মহত্যা করেছে তা তিনি জানেন না।

মৃতের স্ত্রী রিতা আক্তার বলেন, তাঁর স্বামী নেশা করলেও কারও সাথে কখনও খারাপ আচরণ করেননি। 

ওই এলাকার ওয়ার্ড মেম্বার মহির উদ্দিন বলেন, ভ্যানচালক সুমন ভালো ছেলে ছিল। তবে কেন আত্মহত্যা করলো তা বুঝতে পারছেন না তারা। 

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. ফইম উদ্দিন জানান, লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তাঁর গলায় ফাঁসের চিহ্ন ছিল। এ বিষয়ে পরিবার ও এলাকাবাসীর কোন অভিযোগ না থাকায় আইনী প্রক্রিয়া শেষে মৃতের লাশ তাঁর পিতা ও স্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হয়েছে। 

Tags: অপরাধআত্মহত্যাগলায় ফাঁস
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরান যুদ্ধ ও অর্থনৈতিক সংকটে ট্রাম্পের পরাজয় হবে?
  • সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে সংসদে তীব্র বিতর্ক
  • পাংশায় ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগ
  • বাউফলে নিবন্ধিত জেলেরা ভিজিএফের চাল পাননি
  • দলীয় শৃঙ্খলা নাকি মত প্রকাশের স্বাধীনতা: সংবিধানের ৭০ অনুচ্ছেদ বিতর্ক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম