Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মুরাদনগরে নববর্ষ উদযাপনে আনন্দ শোভাযাত্রা

Bangla FMbyBangla FM
১২:৪৩ pm ১৪, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

শাহ আলম জাহাঙ্গীর, মুরাদনগর প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে নানা বর্ণিল  আয়োজনে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩২ কে বরণ করে নিতে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। উচ্ছ্বাসে ভরা বর্ণিল এই শোভাযাত্রা ছিল উৎসবমুখর। পান্তা ইলিশ খাবার পর   বর্ষবরণের ঐতিহ্যবাহী আনন্দ শোভাযাত্রাটি  আল্লাহুচত্বর প্রদক্ষিণ করে উপজেলায় এসে শেষ হয়। 

সোমবার সকাল ৯টার দিকে মুরাদনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই বর্ণাঢ্য আনন্দঘন শোভাযাত্রায় সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বাজনার তালে তালে আনন্দ শোভাযাত্রাটি এগিয়ে যায়।  নানা রঙের ব্যানার প্লেকার্ড বহন করা শোভাযাত্রার শোভা বৃদ্ধি করে। উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ  সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে  সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজন করা হয়    গ্রামবাংলার লোকজ  মেলা। এতে উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ,  কৃষি  কর্মকর্তা পাভেল খান পাপ্পু, সমাজ সেবা অফিসার বরুন দে,  সহ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন  সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Tags: চৈত্র সংক্রান্তি-বাংলা নববর্ষ উদযাপন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সঠিক সময়ে স্থানীয় নির্বাচনের ব্যবস্থা করবে সরকার: মির্জা ফখরুল
  • চাঁদা না দেওয়ায় লেগুনাচালককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
  • ৫ আগস্টের পরের সব মামলা যাচাই-বাছাইয়ের নির্দেশ পেল পুলিশ
  • ইফতারের আগে ছাত্রদল সভাপতির জন্য দোয়া চাইলেন ডাকসুর জুমা
  • নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম