Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পূর্ব বিরোধের জেরে  সরাইলে উভয় পক্ষের দুইজন নিহত। 

Bangla FMbyBangla FM
৮:৩২ am ০৪, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব বিরোধের জেরে উভয় পক্ষের আজাদ আলী (৬০) ও আমানত (৬০) নামের দু’জন নিহতের ঘটনা ঘটেছে। এই জিজ্ঞাসা বাদের জন্য চারজন কে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (৪ফেব্রুয়ারি)  ভোর বেলায়  উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মরদেহ  জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে  জানা যায়, বিশুতারা গ্রামের মৃত উমর আলির ছেলে আজাদ আলী গংদের সাথে একই বংশের  উসমান আলির ছেলে ইনসান আলীদের দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। প্রায়  ৮ বছর আগে তাদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা ও হত্যার ঘটনা ঘটেছিল। এতে মিয়া হোসেন হত্যা মামলার আসামি আজাদ আলী সহ অনেকেই । আর আরেকটি হত্যা মামলার আসামি ইনসান আলী গংরা। মামলায় উভয় পক্ষই  কারাবরণ করেছেন।

 এ ঘটনায় গত ৮ বছরেরও বেশি সময় ধরে আজাদ গংরা গ্রামের বাইরে অবস্থান করছিলেন। সম্প্রতি আজাদ আলী গ্রামের বাড়িতে ঘর নির্মাণের প্রস্তুতি নিলে এতে ক্ষুব্ধ হয়ে উঠে প্রতিপক্ষ ইনসান আলী গংরা।

  মঙ্গলবার ভোর বেলায় বাড়ির পাশে নিজের দোকান খুলতে যায় আজাদ। এসময় আকস্মিকভাবে ইনসান আলির পক্ষের লোকজন হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। পরে আজাদের লোকজনও তাদের উপর হামলা চালায়। এতে বল্লমের আঘাতে গুরুতর আহত হয়  মিছির আলির ছেলে আমানত। পরে আশঙ্কাজনক অবস্থায় আজাদ আলী ও আমানত কে উদ্ধার করে  ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়ার পর সেখানে  চিকিৎসাধীন অবস্থায় ২ জনেরই মৃত্যু হয়। 

এই বিষয়ে জানতে চাইলে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে পুলিশ  সতর্ক অবস্থানে রয়েছে।

দীপক কুমার দেবনাথ 

সরাইল প্রতিনিধি 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তারেক রহমান দক্ষিণ এশিয়া ও বিশ্বকে যে বার্তা দিচ্ছেন
  • টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
  • মৌলভীবাজার-৪ আসনে সর্বাধিক ভোটের ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী
  • সিরাজগঞ্জ-২ আসনকে বসবাসযোগ্য গড়ার প্রতিশ্রুতি দিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু
  • বাউফলে বাড়ানি খালের ১১টি স্থানে বাঁধ দিয়েছেন স্থানীয় প্রভাবশালীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম