Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঘোড়াঘাটে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

Bangla FMbyBangla FM
৯:৪৯ am ১১, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুর ঘোড়াঘাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় আবুল হোসেন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

আজ শুক্রবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সোনামুখি বাজারে মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন উপজেলার বুলাকীপুর ইউনিয়নের হরিপাড়া উদয়ধুল এলাকার মৃত মহসিন আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধ আবুল হোসেন সকালে নিজের ধানের জমিতে কাজ শেষে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে মহাসড়কের সোনামুখি বাজারে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে দিনাজপুরমুখী একটি যাত্রীবাহী বাস আবুল হোসেনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মিলন মিয়া জানান, নাবিল পরিবহনের কোন একটি বাস আবুল হোসেনকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শী সুত্রে জানতে পেরেছি। ঘটনাস্থল থেকে নিহতের পরিবার স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে এসেছেন। পরে আমাকে জানানো হলে, থানা পুলিশকে খবর দেওয়া হয়।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, মহাসড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। আমরা এখনো বাসটি সনাক্ত করতে পারিনি। নিহতের সুরতহাল করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রমজানে ব্যাংকের সময়সূচি
  • পাংশায় প্রতারণা মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার
  • নাইজেরিয়ার খনিতে কার্বন মনোক্সাইডে ৩৭ শ্রমিকের মৃত্যু
  • নরওয়ের রকেট আর পৃথিবীর এক শীতল বিকেল    
  • রাঙ্গামাটিতে জেলা পরিষদ সদস্য মনোনীত করার দাবি, কৃষক দলের সভাপতিকে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম