Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গাজায় সাংবাদিকসহ গণহত্যা বন্ধের দাবিতে রংপুরে গণমাধ্যম কর্মীদের মানববন্ধন

Bangla FMbyBangla FM
১২:৪১ pm ০৯, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

হাবিবুর রহমান হাবিব,

(রংপুর) প্রতিনিধি –

ফিলিস্তিনের গাজায় সাংবাদিকসহ গণহত্যা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে রংপুরের গণমাধ্যম কর্মীরা। 

বুধবার (৯ এপ্রিল) দুপুরে প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে সম্মিলিত সাংবাদিক সমাজ রংপুর।মানববন্ধন থেকে গাজায় সাংবাদিক, শিশুসহ গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহবান জানানো হয়। 

রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব লিয়াতক আলী বাদলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন রংপুর সভাপতি আলহাজ্ব সালেকুজ্জামান সালেক,  সিনিয়র সাংবাদিক মাহবুব রহমান,  সিনিয়র সাংবাদিক চঞ্চল মাহমুদ, সাংবাদিক ইউনিয়ন রংপুরের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল  মান্নান, সিটি প্রেসক্লাব রংপুরের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, সাংবাদিক রেজাউল ইসলাম মানিক, রিপোর্টাস ক্লাব রংপুরের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ জীবন, বাংলাদেশ ফটোজার্নালিষ্ট এসোসিয়েশনের রংপুর, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, টিসিএ রংপুরের আহবায়ক আলী হায়দার রনি, রিপোর্টাস ইউনিটি রংপুরের সভাপতি শরিফা বেগম শিউলি, জাকির হোসাইন প্রমূখ। উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে

সঞ্চালনা করেন সাংবাদিক ফখরুল শাহীন।

সাংবাদিক ইউনিয়ন রংপুরের সাধারণ সম্পাদক, সরকার মাজহারুল মান্নান বলেন, ফিলিস্তিনের গাজার ঘটনায় ইসলামী রাষ্ট্র ও ওআইসি কেন চুপ আছে, বোধগম্য হচ্ছে না। এখনই সময় তাদের এগিয়ে আসা এবং গাজাকে রক্ষা করা।

রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব লিয়াতক আলী বাদল বলেন, গাজায় নির্বিচারে সাংবাদিক, শিশুসহ গণহত্যা চালানো হচ্ছে। আমাদের দেশ এই গণহত্যার প্রতিবাদ জানিয়ে আসছে দীর্ঘবছর ধরে। আজকে রংপুরের সাংবাদিকসমাজও এই গণহত্যার প্রতিবাদে মাঠে নেমেছে। আমরা চাই এই গণহত্যা বন্ধে বিশ্ববাসী এক হয়ে পদক্ষেপ গ্রহণ  করুক এবং সর্বোচ্চ মানবধিকার লঙ্ঘনের ঘটনায় আন্তর্জাতিক আইনে ইসরাইলকে  বিচারের মুখোমুখি দাড় করাতে হবে।পীরগাছা থানায় আমাদের সহকর্মী তিন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা  মামলা আগামী ৪৮ ঘন্টার মধ্যে প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তিনি।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন রংপুর জেলায় কর্মরত  বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

Tags: গাজায় সাংবাদিকসহ গণহত্যা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ডাচ-বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা ছিনতাই, আসামি সীমান্তে গ্রেফতার
  • মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে দ্রুত স্বস্তি দিতে কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ফ্যামিলি কার্ড কর্মসূচি শুরু
  • নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে চারজন খুনের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার
  • আজ জাতীয় শহীদ সেনা দিবস

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম