Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কিশোরগঞ্জের ভৈরবে সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

Bangla FMbyBangla FM
১:০৬ pm ১০, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

রুবেল হোসাইন, কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে চকলেটের প্রলোভন দেখিয়ে সাড়ে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার শম্ভুপুর পাক্কার মাথা এলাকায় এ ঘটনা ঘটেছে। 

শিশুটির মা বিষয়টি টের পেয়ে বুধবার (৯ এপ্রিল) রাতে ১২টার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় দায়িত্বরত চিকিৎসক শিশুটির পরীক্ষা নিরীক্ষা শেষে ধর্ষণের শিকার হয়েছে বলে ধারণা করেন। 

পরে খবর পেয়ে পুলিশ রাত ১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং একজন মহিলা কনস্টেবল সঙ্গে দিয়ে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানার উপ-পরিদর্শক কাজী রিপন সরকার। 

এ বিষয়ে শিশুটির মা জানান, তিনি পাকার মাথা এলাকার একটি রাবার ফ্যাক্টরিতে কাজ করেন। প্রতিদিনের মতো সকালে রাবার ফ্যাক্টরিতে কাজে গেলে সন্ধ্যায় বাসায় ফিরেন তিনি । বাসায় এসে দেখেন শিশুটি চিৎকার করলেও মা প্রথমে বিষয়টি বুঝতে পারেনি। পরে রাতে শিশুটির চিৎকার ও রক্তক্ষরণ দেখে বুঝতে পারে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মেহেদী হাসান জানান, বুধবার রাতে একটি মেয়ে বাচ্চা তার মায়ের সঙ্গে করে হাসপাতালে নিয়ে আসে। তার মায়ের অভিযোগ তার মেয়েকে কেউ ধর্ষণ করেছে। আমরা ধর্ষণ হওয়া রোগী পাওয়ার পর সাথে সাথে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মেয়ে বাচ্চাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার জন্য ব্যবস্থা করেন।

এ বিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক কাজী রিপন সরকার বলেন, ‘শিশুটির মায়ের অভিযোগ তার সন্তানকে ধর্ষণ করা হয়েছে। পরে শিশুটিকে থানা পুলিশের সহায়তায় রাতেই কিশোরগঞ্জ সদর হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মায়ের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না কে বা কারা এ ঘটনাটি ঘটিয়েছে। আমরা এ বিষয়ে তদন্ত করছি।

Tags: অপরাধধর্ষণ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজার-৪ আসনে চা কন্যাদের ভোটে ধানের শীষের লিড
  • পিরোজপুর-১ আসনে এগিয়ে দাঁড়িপাল্লা
  • মির্জা ফখরুল জামায়াতের প্রার্থীর চেয়ে ৯৫ হাজারের বেশি ভোটে এগিয়ে
  • ঢাকার তিনটি আসনে এগিয়ে বিএনপির প্রার্থী, একটিতে এনসিপির
  • মির্জাপুরে ভোটের লড়াইয়ে বড় ব্যবধানে বিজয়ী ধানের শীষ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম