Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কমলগঞ্জে শিক্ষার্থীদের জন্য ফার্স্ট এইড ও স্বাস্থ্য সচেতনতা প্রশিক্ষণ কর্মসূচি

Bangla FMbyBangla FM
১১:০১ am ১৩, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর হাসপাতাল এর আয়োজনে এবং ইস্ট হ্যান্ডস ইন্টারন্যাশনাল চ্যারেটির অর্থায়নে রবিবার (১৩ এপ্রিল) দিনব্যাপী  প্রথমবারের মতো স্থানীয় স্কুল শিক্ষার্থীদের নিয়ে এক ব্যতিক্রমী স্বাস্থ্য সচেতনতা ও ফার্স্ট এইড প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে এ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন শমশেরনগর হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক দল ও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা। দিনব্যাপী এ কার্যক্রমে বিভিন্ন দলে ভাগ করে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়।এতে  শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা, প্রাথমিক চিকিৎসার মৌলিক ধারণা, হঠাৎ দুর্ঘটনায় তাৎক্ষণিক করণীয়, ক্ষতস্থানে ব্যান্ডেজ পদ্ধতি, অজ্ঞান রোগীর প্রাথমিক সেবা, রক্তপাত নিয়ন্ত্রণের কৌশল, পোড়ার প্রাথমিক চিকিৎসা ইত্যাদি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।প্রশিক্ষণের  শুরুতে শমশেরনগর হাসপাতাল কমিউনিটির সহ সভাপতি মুজিবুর রহমান রন্জুর পরিচালনায় এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হাসপাতাল কমিটির সভাপতি সেলিম চৌধুরী,সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও ইংল্যান্ডে কমিউনিটির সহ সভাপতি আলাউর রহমান খান শাহীন।এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডি.এম সাদিক আল শাফিন, কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন ও কমলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের শিক্ষক ও অভিভাবকবৃন্দ। তারা এ ধরনের আয়োজনকে সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।শমশেরনগর হাসপাতালের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান। 


শাব্বির এলাহী, কমলগঞ্জ 

Tags: স্বাস্থ্য সচেতনতা প্রশিক্ষণ কর্মসূচি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তারেক রহমান দক্ষিণ এশিয়া ও বিশ্বকে যে বার্তা দিচ্ছেন
  • টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
  • মৌলভীবাজার-৪ আসনে সর্বাধিক ভোটের ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী
  • সিরাজগঞ্জ-২ আসনকে বসবাসযোগ্য গড়ার প্রতিশ্রুতি দিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু
  • বাউফলে বাড়ানি খালের ১১টি স্থানে বাঁধ দিয়েছেন স্থানীয় প্রভাবশালীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম