Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আওয়ামী লীগের সরি বলার আপেক্ষায় প্রেস সচিব

Bangla FMbyBangla FM
৬:৫৩ am ০৪, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0
ছবি: সংগৃহীত

জিটিভির এক টকশোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আওয়ামী লীগের ভূমিকা নিয়ে কঠোর প্রশ্ন তোলেন,আওয়ামী লীগের অনুশোচনার প্রশ্নে মন্তব্য করেন।তিনি বলেন, “আওয়ামী লীগের কোনো নেতা বা আওয়ামী লীগপন্থি কোনো সাংবাদিককে কি কখনো ‘সরি’ বলতে দেখেছেন? অনুশোচনা করতে দেখেছেন?”

শফিকুল আলম দাবি করেন, আওয়ামী লীগের সবাই যদি  গণহত্যার জন্য দায়ী না হন, তবে নিরপরাধরা কেন কখনো প্রকাশ্যে বলেননি যে,যারা গণহত্যার সঙ্গে জড়িত, আমরা তাদের নিন্দা করছি? তাদের কারণেই দলের আজ এই অবস্থা?

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের সবাই যেন একসুরে কথা বলছেন। এমনকি “যাঁরা গণহত্যার সঙ্গে সরাসরি যুক্ত, তাঁরাও দলের নেত্রীকে সমর্থন দিয়ে যাচ্ছেন। অথচ এই নেত্রী একজন খুনি, চোর এবং গুমের নায়ক।মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের বরাত দিয়ে তিনি দাবি করেন, “শেখ হাসিনার সরাসরি আদেশেই গুম ও হত্যাকাণ্ড ঘটেছে।

শফিকুল আলমের মতে, “আওয়ামী লীগের রাজনৈতিক প্রক্রিয়ায় অন্তর্ভুক্তি কীভাবে সম্ভব? তারা কি ক্ষমা চেয়েছে? অনুতপ্ত হয়েছে? যদি না হয়, তাহলে তাদের রাজনৈতিক পুনর্বাসন কীভাবে সম্ভব? এটা ভয়ানক এক বাস্তবতা।

তিনি জার্মানির নাৎসি পার্টির উদাহরণ টেনে বলেন, “যদি ১৯৪৫ সালে জার্মানিতে মতামত জরিপ করা হতো, তাহলে দেখা যেত ৩০% মানুষ নাৎসিদের সমর্থন করছে।

এ পরিস্থিতিতে তিনি মনে করেন, যতক্ষণ না দোষীদের বিচার হয়, ততক্ষণ “আওয়ামী লীগের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ অসম্ভব।” তাঁর মতে, রাজনৈতিক দলগুলোর সংলাপের মাধ্যমে এই ইস্যুর সমাধান করা উচিত, তবে ক্ষমা চাওয়া এবং দায় স্বীকার না করা পর্যন্ত আওয়ামী লীগকে রাজনৈতিক প্রক্রিয়ায় স্বাভাবিকভাবে গ্রহণ করা কঠিন।

সূত্র:https://tinyurl.com/munw2kz

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কারওয়ান বাজারের কাঠপট্টিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
  • এখন আমার বিদায় নেয়ার পালা: প্রধান উপদেষ্টা
  • মধ্যনগরে ভারতীয় মদসহ গ্রেপ্তার-১
  • ঝালকাঠিতে ব্যবসা হারিয়ে কুল চাষে বাজিমাত
  • হরিপুরে কমছে গমের আবাদ, বিকল্প ফসলে ঝুঁকছেন কৃষকরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম