Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সন্ধ্যায় বসছে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

Bangla FMbyBangla FM
৯:৪৬ am ১০, মে ২০২৫
in বাংলাদেশ, শীর্ষ নিউজ
A A
0

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আজ সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

শনিবার (১০ মে) বিকালে সরকারের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। যদিও বৈঠকের নির্দিষ্ট সময় ও স্থান কিংবা আলোচ্য বিষয়ের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি, তবে ধারণা করা হচ্ছে—আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলন, গণজমায়েত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।

উল্লেখ্য, কয়েকদিন ধরে রাজধানীর শাহবাগ, যমুনা, মিন্টো রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। অন্তর্বর্তী সরকারের কাছে তাদের একটাই দাবি—আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে।

আজ বিকেল ৩টায় শাহবাগে অনুষ্ঠিত গণজমায়েতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। ঠিক এমন সময়েই উপদেষ্টা পরিষদের এই জরুরি বৈঠক বেশ গুরুত্ব পাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের কাছে।

চলমান পরিস্থিতিতে সরকার কী পদক্ষেপ নেয়, সেটির দিকেই এখন নজর সবার।

Tags: উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক আজ সন্ধ্যায়
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কোনো নিরাপত্তাজনিত হুমকি নেই : র‍্যাব
  • দাম কমলো স্বর্নের
  • রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত
  • জলদস্যু আতঙ্কে সাগরে মাছ ধরা বন্ধ
  • মৌলভীবাজারে হত্যা মামলার আসামি গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম