Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আওয়ামী লীগ নিষিদ্ধের পথে? অন্তর্বর্তী সরকার বলছে ‘শিগগির সিদ্ধান্ত আসছে

Bangla FMbyBangla FM
১:০৫ pm ০৯, মে ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0

অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি
ঢাকা, ৯ মে ২০২৫:

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের (আ.লীগ) একনায়কতান্ত্রিক শাসন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার মাধ্যমে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দলটি নিষিদ্ধ করার দাবিকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে। চলমান তদন্তে সহযোগিতার পরিবর্তে দলটি বরং দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য প্রকাশ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই দাবির বিষয়ে সরকার শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শক্রমে সিদ্ধান্ত গ্রহণ করবে। এ বিষয়ে জাতিসংঘের ওই প্রতিবেদনটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে, যেখানে জুলাইয়ের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের উল্লেখ করা হয়েছে।

চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত সকলকে ধৈর্য ধারণের অনুরোধ জানানো হচ্ছে।

প্রসঙ্গত, জনদাবির প্রেক্ষিতে ইতোমধ্যেই সরকার বাংলাদেশ ছাত্রলীগ (আ.লীগের ছাত্রসংগঠন)-কে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় নিষিদ্ধ ঘোষণা করেছে। সংগঠনটি সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগে ব্যাপকভাবে অভিযুক্ত।

এছাড়াও, সরকার আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংশোধনের উদ্যোগ গ্রহণ করছে, যাতে মানবতাবিরোধী অপরাধে জড়িত রাজনৈতিক দল ও সংগঠনের বিচার সম্ভব হয়।

সরকার অবগত যে, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ নিয়ে জনমনে অসন্তোষ বিরাজ করছে। তিনি গত সরকারের সময়কার শাসক ছিলেন এবং জুলাই-আগস্ট গণআন্দোলনের সময় বিক্ষোভকারীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত এক মামলার আসামি। সরকার সকলকে আশ্বস্ত করছে যে, সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার ব্যাপারে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

সমাপ্ত।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজার-৪ আসনে চা কন্যাদের ভোটে ধানের শীষের লিড
  • পিরোজপুর-১ আসনে এগিয়ে দাঁড়িপাল্লা
  • মির্জা ফখরুল জামায়াতের প্রার্থীর চেয়ে ৯৫ হাজারের বেশি ভোটে এগিয়ে
  • ঢাকার তিনটি আসনে এগিয়ে বিএনপির প্রার্থী, একটিতে এনসিপির
  • মির্জাপুরে ভোটের লড়াইয়ে বড় ব্যবধানে বিজয়ী ধানের শীষ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম