Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শাহবাগে আন্দোলনকারীদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

Bangla FMbyBangla FM
৯:২৯ am ১০, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ৬ হাজার ৫৩১ জনের দ্রুত নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধরত শিক্ষকদের ওপর জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

এর আগে সোমবার বেলা সাড়ে ১২টায় সড়কে অবরোধ কর্মসূচি শুরু করেন আন্দোলনকারী শিক্ষকরা। এসময় শাহবাগ মোড় এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা যায়, আন্দোলনরত শিক্ষকদের প্রথমে পুলিশ সরে যেতে বললে শিক্ষকরা অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পরে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও জলকামান নিক্ষেপ করা হয়। এসময় বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন। এছাড়াও কয়েকজনকে পুলিশ ধরে নিয়ে গেছে।

এবিষয়ে আন্দোলনরত শিক্ষকরা বলেন, আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমেছি। আমাদের উপর লাঠিচার্জ, জলকামান নিক্ষেপ করেছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না।

কুমিল্লা থেকে আসা হাসিবুল ইসলাম বলেন, আমরা যে সকল দাবি নিয়ে এসেছি সেগুলো অযৌক্তিক না। প্রাথমিকে নিয়োগের জন্য অনেকে অন্য চাকরি ছেড়ে দিয়েছেন। এখন রাজপথে মার খেলে আমরা কার কাছে যাবো?

দুপুর আড়াইটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান করছেন। তবে যান চলাচল সীমিত পরিসরে চালু রয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসরায়েলি হামলার পর তেহরানে ভয়াবহ আগুন, ‘অ্যাসিড বৃষ্টি’র সতর্কতা; নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের খবর
  • ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করল তেহরান
  • সিরাজগঞ্জে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন
  • ইটভাটার মাটি ও ইট পরিবহনে ধ্বংস রাস্তা, স্বাস্থ্যঝুঁকিতে গ্রামবাসী
  • সুবর্ণচরে ৪ পরিবারকে জিম্মি করে রাখতে চায় প্রভাবশালীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম