Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নতুন কর্মসূচি ঘোষণা করলো হেফাজত ইসলাম

Bangla FMbyBangla FM
১০:৫২ am ০৩, মে ২০২৫
in রাজনীতি
A A
0
Oplus_16908288

Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক:

নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে তিন মাসব্যাপী বিভাগীয় সম্মেলন এবং আগামী ২৩ মে দেশব্যাপী বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শনিবার (৩ মে) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক মহাসমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির মহাসচিব সাজিদুর রহমান।

সকাল ৯টায় শুরু হওয়া এই মহাসমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরী। অনুষ্ঠান পরিচালনা করেন আজিজুল হক ইসলামাবাদী ও মুফতি কেফায়েত উল্লাহ আজহারী। দুপুর ১টা ১১ মিনিটে আমিরের মুনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

সমাবেশে দেওয়া বক্তব্যে হেফাজতের মহাসচিব বলেন, ‘নারীর অধিকার প্রতিষ্ঠায় তিন মাসের মধ্যে বিভাগীয় পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত হবে। এছাড়া ২৩ মে বাদ জুমা চার দফা দাবির ভিত্তিতে দেশজুড়ে বিক্ষোভ মিছিল করা হবে।’

সমাবেশে হেফাজতের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী আমিরের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, ‘গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে গেলে আমরা কিছুটা হলেও স্বাধীনতার স্বাদ পাই।

 কিন্তু ষড়যন্ত্র এখনো থেমে নেই। তাই আগামীর আন্দোলনে আরও দৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে।’

তিনি হুঁশিয়ার করে বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার এনজিওদের প্ররোচনায় ইসলামবিরোধী কোনো সিদ্ধান্ত নিলে হেফাজত তা কোনোভাবেই মেনে নেবে না। নারী বিষয়ক সংস্কার কমিশন এবং ধর্ম অবমাননা আইন বাতিলের সুপারিশ প্রত্যাহার করতে হবে। বরং ধর্ম অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’

সমাবেশে ঘোষণাপত্র পাঠ করেন হেফাজতের নায়েবে আমির এবং বেফাকুল মাদারেসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা মাহফুজুল হক। 

তিনি বলেন, ‘নারী বিষয়ক সংস্কার কমিশন ও কোরআনবিরোধী প্রতিবেদক বাতিল করে আলেমদের সমন্বয়ে নতুন কমিশন গঠন করতে হবে। সংবিধানে আল্লাহর ওপর আস্থা ফিরিয়ে আনতে হবে এবং ‘বহুত্ববাদ’ শব্দটি বাদ দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘শাপলা চত্বরে ও জুলাইয়ের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের রক্ত বৃথা যাবে না। সেই গণহত্যার বিচার করতে হবে। আওয়ামী লীগকে “খুনি দল” আখ্যা দিয়ে তিনি বলেন, তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সব কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।’

গণমাধ্যম সংস্কারের কথাও তুলে ধরেন হেফাজতের নেতারা। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় এমন সংবাদ ও প্রচার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের দাবি জানান তারা।

Tags: রাজনীতিহেফাজত ইসলাম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে বড় জয় পেল বাংলাদেশ
  • রাজশাহীর আধুনিক নগর ভবন ও তিনটি মার্কেটের স্থপতি মিজানুর রহমান মিনু
  • ‘নিপা ভাইরাস’ নিয়ে নেই সতর্কবার্তা
  • নড়াইলে জমিজমা নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২
  • গৌরীপুরে ট্রেনের নিচে ঝাঁপিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম