Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শেখ মুজিবের নাম-গ্রাফিতি মুছলো ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা

Bangla FMbyBangla FM
৪:০২ am ০৮, মে ২০২৫
in রাজনীতি
A A
0
Oplus_16908288

Oplus_16908288

ঢা.বি. প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ও গ্রাফিতি মুছে দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (৭ মে) দুপুরে আধুনিক ভাষা ইনস্টিটিউটের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের নেতাকর্মীরা ওই সময় ‘মুজিববাদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘মুজিব থেকে হাসিনা, ফ্যাসিবাদ মানি না’—এমন স্লোগান দিতে দিতে শেখ মুজিবের নাম ফলক ও গ্রাফিতি মুছে ফেলেন।

এ বিষয়ে মাস্টারদা সূর্যসেন হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবিদুর রহমান মিশু বলেন, “জনগণের কষ্টার্জিত অর্থে স্বৈরাচারী হাসিনা তার বাবার নামে নানা স্মারক নির্মাণ করে একনায়কতান্ত্রিক ভাবমূর্তি তৈরি করেছেন। আমরা জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মীরা এসব ফ্যাসিবাদী নিদর্শন অপসারণ করেছি এবং এটি অব্যাহত থাকবে।”

স্যার এ এফ রহমান হল ছাত্রদলের প্রচার সম্পাদক ফেরদৌস সিদ্দিক সায়মন বলেন, “রাতের আঁধারে ক্যাম্পাসে এখনো জয় বাংলা লেখা হয়, অথচ প্রশাসন চুপ করে থাকে। আমাদের এই প্রতিক্রিয়াও সেই প্রশাসনিক নীরবতার প্রতিবাদ।”

ঘটনাস্থলে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের গণশিক্ষা সম্পাদক নাহিদ খন্দকার, শামসুন্নাহার হল নেত্রী মেহজাবিন আল মারজানসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Tags: বিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বঙ্গোপসাগরে ৩ ট্রলিংবোটসহ ৩৭ জেলে আটক
  • শরণখোলায় জামায়াত কর্মীর ওপর সন্ত্রাসী হামলা
  • জ্বালানি সংকটের শঙ্কায় পাম্পে তেল কেনার হিড়িক
  • আন্তর্জাতিক নারী দিবস ও কমরেড ক্লারা জেটকিন
  • পাটখাতের সার্বিক উন্নয়নে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম