Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মুক্তাগাছার মিয়াজ মেহরাব পিয়াস জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক হলেন

Bangla FMbyBangla FM
১০:২৬ am ০১, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
1

জুলাই আন্দোলনে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে অংশ নিয়েছিলেন দেশের ছাত্র-জনতা। এই আন্দোলনে সারা দেশের মত মুক্তাগাছার ছাত্র জনতা যেমন রাজপথে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে শহিদ হয়েছেন তেমনি কেন্দ্রীয় পর্যায়ে অন্যতম সংগঠক হিসেবেও রেখেছেন অবিস্মরণীয় ভুমিকা। মুক্তাগাছার সন্তান শহিদ মোঃ সামিদ হোসেন জীবন দিয়ে এই আন্দোলনকে সাফল্যমন্ডিত করেছেন আর এই আন্দোলনে কেন্দ্রীয় পর্যায়ে অগ্রসৈনিক হিসেবে কাজ করেছেন মিয়াজ মেহরাব তালুকদার।


ময়মনসিংহের মুক্তাগাছার কৃতি সন্তান মিয়াজ মেহরাব তালুকদার জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় উত্তরাঞ্চলের সংগঠকের নির্বাচিত হয়েছেন। তিনি জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন। এছাড়াও ২০১৩ সাল থেকে ভারতীয় আধিপত্য বিরোধী লড়াইয়ে সুপরিচিত মুখ। তিনি পিপলস এক্টিভিস্ট কোয়ালিশনের প্রধান সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পিপলস এক্টিভিস্ট কোয়ালিশন একটি এক্টিভিস্ট সংগঠন। এই সংগঠন ফ্যাসিবাদ বিরোধী এবং ভারতীয় আধিপত্য বিরোধী লড়ায়ে বয়ান তৈরি করার পাশাপাশি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে দেশে-বিদেশে তুলে ধরেছে।


মিয়াজ মেহরাব তালুকদার মুক্তাগাছার দরিচারআনি বাজারের বাসিন্দা এবং তিনি মুক্তাগাছার ঐতিহ্যবাহী রাম কিশোর (আর কে) সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন।


উল্লেখ্য যে, শেখ হাসিনা সরকার পতনের পর আত্মপ্রকাশ করেছিল আন্দোলনের নেতৃত্ব দেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তৈরি প্লাটফর্ম জাতীয় নাগরিক কমিটি।


যাত্রা শুরুর পর থেকেই ‘জাতীয় নাগরিক কমিটি সারাদেশের জেলা, উপজেলা ও মহানগরে তাদের কার্যক্রম শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ২৮ ফেব্রুয়ারি বিকেলে মানিক মিয়া এভিনিউতে আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টির অভিষেক হয়।


বাংলাদেশের ক্ষমতাকেন্দ্রীক রাজনীতিতে গত তিন দশকেরও বেশি সময় ধরে রাষ্ট্র ক্ষমতায় ছিল দেশের প্রধান দুই রাজনৈতিক জোট আওয়ামী লীগ ও বিএনপি।

এ অবস্থায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে গড়ে ওঠা এই পার্টি সংবিধান পরিবর্তন করে রাজনৈতিক কাঠামোতে পরিবর্তন আনতে চায়। এই পার্টির আহবায়ক হয়েছেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন আখতার হোসেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁ জেলা বর্তমানে আম উৎপাদনে সেরা
  • পাইকগাছায় জ্বালানি তেল ও গ্যাসের কৃত্রিম সংকট
  • সব স্তরে দুর্নীতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • বাগেরহাট সদর থানার খানপুরে বিয়ের যাত্রীবাহী বাস দুর্ঘটনা
  • রাজবাড়ীতে জ্বালানি সংকটের শঙ্কা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম