Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মায়ের শাড়ি পরে বিয়ে করেছেন মেহজাবীন : ছবি প্রকাশ

Bangla FMbyBangla FM
৪:২৮ am ০১, মার্চ ২০২৫
in বিনোদন
A A
0
Oplus_16908288

Oplus_16908288

সদরুল আইন, বিনোদন ডেস্ক থেকে:

ছোটপর্দার তারকা মেহজাবীন চৌধুরী ১৩ বছরের প্রেমের সম্পর্ক শেষে ১৪ ফেব্রুয়ারি নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

এরপর ২৪ ফেব্রুয়ারি দুপুরে ঢাকার অদূরে সাভারের একটি রিসোর্টে দুজনের ‘বিবাহোত্তর সংবর্ধনা’ হয়।

এ অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে এলেও আকদের ছবি সামনে আনেননি মেহজাবীন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভক্তদের সঙ্গে অভিনেত্রী ভাগ করে নিয়েছেন সেদিনের মুহূর্ত। সঙ্গে জানিয়েছেন, মায়ের বিয়ের শাড়িতেই বিয়ে সেরেছেন তিনি।

নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মেহজাবীন লিখেছেন, ‘আমাদের আক্দ হয় ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসার দিনে, আদনান এবং আমি আমাদের পরিবারের সদস্যদের ও কাছের মানুষের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হলাম।

আমাদের জীবনের একটি বিশেষ দিন ছিল এটি, যা আরও অর্থবহ হয়ে উঠেছিল আমাদের প্রিয় মানুষদের উপস্থিতিতে।’

বিশেষ এই দিনে মায়ের আক্‌দের শাড়ি পরা নিয়ে অভিনেত্রী আরও লিখেছেন, ‘আমার মা তার আক্‌দের দিনে যে শাড়ি পরেছিলেন, সেই শাড়িই আমাকে উপহার দিয়েছেন। আমার বিশেষ দিনে সেটি পরতে পারা ছিল মায়ের কাছ থেকে প্রাপ্ত সবচেয়ে সুন্দর উপহার।’

মেহজাবীন ও আদনানের প্রেম বিনোদন অঙ্গনে অনেকটা ‘ওপেন সিক্রেট’ ছিল। দুজনকে দেশে ও দেশের বাইরে একত্রে ঘোরাঘুরি করতে দেখা গেছে। ঘোরাঘুরির সময় তোলা স্থিরচিত্র হাতবদল হয়ে ফেসবুকেও পোস্ট হয়েছে।

নিজেরাও কখনো কখনো নিজেদের ইনস্টাগ্রামে রোমান্টিক মুহূর্তের স্থিরচিত্র পোস্ট করেছেন। ঘুরে বেড়ানোর মুহূর্তের স্থিরচিত্র ফেসবুকে প্রকাশের পর দুজনকে নিয়ে গুঞ্জনের ডালপালা বাড়তে থাকে। তখনো তারা ছিলেন নীরব।

কয়েক বছর আগে হঠাৎ গুঞ্জন রটে যে বিয়ে করেছেন মেহজাবীন-আদনান! তারা সংসারও করছেন। এসব নিয়ে যখন কথা হচ্ছিল, তখন কৌশলে তারা নিজেদের সম্পর্কের ইঙ্গিত দেন। অবশেষে গুঞ্জনই সত্যি হলো, পূর্ণতা পেল ১৩ বছরের প্রেম।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসরায়েলি হামলার পর তেহরানে ভয়াবহ আগুন, ‘অ্যাসিড বৃষ্টি’র সতর্কতা; নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের খবর
  • ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করল তেহরান
  • সিরাজগঞ্জে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন
  • ইটভাটার মাটি ও ইট পরিবহনে ধ্বংস রাস্তা, স্বাস্থ্যঝুঁকিতে গ্রামবাসী
  • সুবর্ণচরে ৪ পরিবারকে জিম্মি করে রাখতে চায় প্রভাবশালীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম