Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মার্চের মধ্যে নির্বাচনের রোডম্যাপ না দিলে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে: সালাহউদ্দিন

Bangla FMbyBangla FM
১১:৫৪ am ০১, মার্চ ২০২৫
in রাজনীতি
A A
0
Oplus_16908288

Oplus_16908288

সদরুল আইন:

চলতি মার্চ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তা না হলে রাজনৈতিক দলগুলো বসে সিদ্ধান্ত নেবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

শনিবার (১ মার্চ) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব শীর্ষক আলোচনাসভা ও নন্দিত নেত্রী খালেদা জিয়া বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমেদ এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে বিএনপির এই নেতা বলেন, ‘এখনো ইনিয়ে-বিনিয়ে বলছেন। আমি আহ্বান করব, মাননীয় প্রধান উপদেষ্টা আপনার আর ইনিয়ে-বিনিয়ে বলার প্রয়োজন নেই।

বিদেশি সংবাদ সংস্থাকে আপনি সাক্ষাৎকার দিতে পারেন যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয়ার জন্য চেষ্টা করছি। আপনি কেন দেশে একটা সংবাদ সম্মেলন করে রোডম্যাপ ঘোষণা করতে পারেন না। আপনি তো সংবাদ সম্মেলন করে বলতে পারেন আমি এই তারিখের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য রোডম্যাপ ঘোষণা করছি। যদি আপনাদের সৎ উদ্দেশ্য থাকে।

এদিকে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংবিধান সংস্কারের জন্য গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছেন দলটির সদস্যসচিব আখতার হোসেন।

ছাত্রদের নতুন দলকে স্বাগত জানিয়ে তাদের উদ্দেশে গণপরিষদ ও স্থানীয় নির্বাচন এবং দ্বিতীয় স্বাধীনতার বিষয়টিকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে দীর্ঘায়ত করার ষড়যন্ত্র বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমেদ।

গণপরিষদ নির্বাচনের দাবির বিষয়ে সালাহউদ্দিন বলেন, সংবিধান থাকার পরও গণপরিষদ প্রয়োজন কেন? তিনি মনে করেন, যারা এসব প্রশ্ন সামনে আনছেন, হয় তারা বোঝে না অথবা তারা গভীর ষড়যন্ত্রে যুক্ত আছে।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা থাকলে ২৪-এর গণ-অভ্যুত্থানের পথ রচিত হতো না। বিএনপি জানত তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে শেখ হাসিনা ক্ষমতায় গিয়ে স্বৈরাচার হয়ে উঠবে।

বিএনপি জানত আওয়ামী লীগের পতন হবে। কিন্তু কবে হবে, সেটার জন্যই অপেক্ষায় ছিল।

তিনি বলেন, যদি আওয়ামী লীগ আবার এ দেশে রাজনীতির সুযোগ পায়, সেটা হবে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা। শুধু পুলিশ দিয়ে আওয়ামী লীগ মোকাবেলা করলে হবে না এদের সমন্বিতভাবে বিতাড়িত করতে হবে।

৫ আগস্ট নির্ধারণ হয়ে গেছে আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করতে পারবে না, এই রায় জনগণ ৫ আগস্ট দিয়েছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা
  • যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আশ্রয়কেন্দ্রে ছুটলেন ইসরাইলিরা
  • শ্রীমন্ত মহাপ্রভুর ১৪৩২ চৈতন্যসুধা উৎসব
  • সিলেটে র‍্যাব-ডিসির যৌথ অভিযানে ১২ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম