Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাতেই আওয়ামী লীগের বিষয়ে ফয়সালা হবে: নাহিদ ইসলাম

Bangla FMbyBangla FM
৫:১১ am ০৯, মে ২০২৫
in বাংলাদেশ
A A
0

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাইয়ে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী খুনিদের বিচার এবং মুজিববাদীদের বাংলার মাটি থেকে রাজনৈতিকভাবে উচ্ছেদ করা হবে। তিনি জানান, আজ রাতেই আওয়ামী লীগের বিষয়ে চূড়ান্ত ফয়সালা হবে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এসব কথা জানান।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, “আমরা লক্ষ্য করছি, ফ্যাসিস্ট ও খুনী আওয়ামী লীগের বিচার নিয়ে টালবাহানা চলছে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। অপরদিকে আসামীদের জামিন দেওয়া হচ্ছে এবং অবৈধ ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতিকে দেশত্যাগের সুযোগ দেওয়া হয়েছে। এসব ঘটনায় সরকারের প্রতি আমাদের আস্থা তলানিতে এসে ঠেকেছে।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।”

সবাইকে রাজপথে আসার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম লেখেন, “জুলাইয়ে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, সকল শক্তি, সকল শহীদ পরিবার এবং আহতদের আহ্বান জানাই রাজপথে নেমে আসার জন্য। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশের সাথে ‘বহুমাত্রিক’ সম্পর্ক জোরদার করার প্রত্যাশা ভারতের
  • গণতন্ত্র পুনপ্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ২০টি ঘুমের ট্যাবলেট খেয়ে হাসপাতালে ভর্তি মেঘমল্লার বসু
  • তারেক রহমানকে মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
  • ঝিনাইদহে দুই ব্যবসায়ীকে জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম