Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তুহিন কারাগারে মুক্তির দাবিতে নীলফামারীতে বিএনপির বিক্ষোভ মিছিল

Bangla FMbyBangla FM
২:২৬ pm ২৯, এপ্রিল ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

বাসুদেব রায়, নীলফামারী প্রতিনিধি:


বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে নীলফামারী ১ (ডোমার-ডিমলা) আসনের  সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুই মামলায় ঢাকার আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। অপর দিকে মঙ্গলবার দুপুরে নীলফামারী জেলা শহরে তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জেলা বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


এতে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সোহেল পারভেজ, দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, পৌর সাংগঠনিক সম্পাদক লুৎফুল আলম চৌধুরী শুভ, জেলা কৃষক দলের আহবায়ক মগনি মাসুদুল আলম দুলাল, সদস্য সচিব ওয়ালিউর রহমান হেলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোর্শেদ আযম, জেলা শ্রমিক দলের সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মাসুদ রানা মাসুম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাক হোসেন, জেলা জাসাস সদস্য সচিব আবুল হাসনাত রাসেল, তাতী দলের সভাপতি শাহজাদা মুক্তি সহ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।


জানা যায়, তুহিন ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী ১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। ১/১১ তত্বাবধায়ক সরকারের করা একাধিক মামলার দায়ে তিনি বিদেশে আশ্রয় নিয়েছিলেন। দীর্ঘ ১৮ বছর পর তিনি সম্প্রতি দেশে ফিরে রাজধানীর গুলশানের বাসভবনে উঠেন। আইনপ্রতি শ্রদ্ধা রেখে আদালতে এক মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে বিশেষ জজ আদালত-৭ প্রদীপ কুমার রায় জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে নিশ্চিত  করেছেন আইনজীবী শেখ সাকিল আহমেদ রিপন নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, তুহিনের মাতা সেলিনা ইসলাম বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বড় বোন। সে হিসাবে তুহিন খালেদা জিয়ার ভাগ্নে এবং তারেক রহমানের খালাতো ভাই। তুহিন বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য।

Tags: বিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শ্রীমঙ্গলের ব্যবসায়ী
  • চরমোনাই পীর মুফতি রেজাউল করীমের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তারেক রহমান
  • শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন, দক্ষিণ প্লাজায় কড়া নিরাপত্তা
  • নতুন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি
  • জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ সমাবেশ আজ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম