Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মিরসরাইয়ে ১৪৪ ধারা ভেঙ্গে শহীদ মিনারে বিএনপির একাংশের শ্রদ্ধা 

Bangla FMbyBangla FM
১০:১৬ am ২৬, মার্চ ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0
Oplus_16908288

Oplus_16908288

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা:

চট্টগ্রামের মিরসরাইয়ে ১৪৪ ধারা ভেঙ্গে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন মিরসরাই উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন সমর্থিত গ্রুপ।

 বুধবার (২৬ মার্চ) বেলা ১২ টায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিনের নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এসময় দলীয় বিভিন্ন শ্লোগান দিয়ে বিএনপি নেতাকর্মীরা মিছিল দিতে থাকেন। পুষ্পস্তবক অর্পণ শেষে মিছিল সহকারে বিএনপি নেতাকর্মীরা উপজেলা সদর ত্যাগ করেন।

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে ১৪৪ ধারা ভেঙে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছি। ফুল দেওয়াকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারির মতো কোন পরিস্থিতি আজ ছিলো না। প্রশাসন কেন ১৪৪ ধারা জারি করেছে সেটি বোধগম্য নয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে বিঘ্ন না ঘটে সেজন্য বুধবার (২৬ মার্চ) সকাল ৮ টা থেকে বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ৮ টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বর ও তার আশপাশের ৫০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছিলো।

 কিন্তু আজ (বুধবার) বেলা ১২টায় বিএনপির একটি গ্রুপের নেতাকর্মীর ১৪৪ ধারা ভেঙ্গে মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে প্রবেশ করেছে। মিছিলের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এবিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ২৬ মার্চকে ঘিরে বিএনপির দুই গ্রুপের কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চত্বর ও তার আশপাশের ৫০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৬ মার্চ) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহফুজা জেরিন স্বাক্ষরিত এই আদেশ দেন। 

বুধবার সকাল ৮ টা থেকে বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ৮ টা পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। উল্লেখিত এলাকায় কোন ধরনের সভা, সমাবেশ, মিছিল, গণজমায়েত, বিষ্ফোরকদ্রব্য, আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র বহনসহ একত্রে ৫ জন তার চেয়ে বেশী লোকজন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে।

১৪৪ ধারার আদেশে আরও বলা হয়, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালনসহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কর্মকর্তাদের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।

আদেশে বলা হয়েছে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনারে জনসাধারণ ও বিভিন্ন রাজনৈতিক দল শ্রদ্ধা নিবেদন করবে। যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলার বিভিন্ন ইউনিট নবগঠিত এবং পদবঞ্চিত ক্ষুদ্ধ নেতাকর্মীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২৪ মার্চ থেকে চরম উত্তেজনা বিরাজ করছে। 

এতে যেকোনো সময় আইনশৃঙ্খলার অবনতি ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। তাই মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসারকে লিখিতভাবে অবহিত করেন।

গত মঙ্গলবার সন্ধ্যায় ২৬ মার্চকে ঘিরে কর্মসূচি ঘোষণা করেন মিরসরাই উপজেলা বিএনপির দুইটি পক্ষ। নবগঠিত আহবায়ক কমিটির নেতৃত্বে বুধবার সকাল ১০ টায় ও পদ বঞ্চিত নেতৃবৃন্দরা সকাল ৯ টায় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের ঘোষণা দেন।

জানা যায়, গত ২৩ মার্চ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার মিরসরাই উপজেলা, মিরসরাই পৌরসভা ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করেন।

 ঘোষণার পরপর পদ বঞ্চিত নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও হামলা ভাংচুর চালায়। এদিকে ২৪ মার্চ কমিটি বাতিলের দাবীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে।

Tags: ফুল দিয়ে শ্রদ্ধাবিএনপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দেশের পরিবর্তন চাইলে গণভোটে ‘হ্যাঁ’ বলুন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
  • এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে : প্রধান উপদেষ্টা
  • ট্রাম্পের ‘বোর্ড অফ পিস’-এ যোগ দিতে সম্মত নেতানিয়াহু
  • তারেক রহমানকে নিয়ে বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • নোয়াখালীতে তরুণ দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম