Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

“কদমের ঘ্রাণে মুখরিত প্রকৃতি”

Bangla FMbyBangla FM
৪:৫৪ pm ২১, এপ্রিল ২০২৫
in ফিচার
A A
0

মোঃ শেখ ছোবাহান, সদরপুর(ফরিদপুর): 

কদম গাছ এর ইংরেজী নাম(neolamarckia cadamba) বর্ষা এলেই বৃষ্টির রিমঝিম শব্দে মুখরিত হয়ে থাকে চারদিক।

বর্ষা মৌসুমে প্রকৃতির  অপার রুপ কদম ফুল। গ্রামাঞ্চলে  পথের পাশে,  বাড়ির উঠানে  কদম ফুলের উপস্থিতি দেখা যায়। কদম ফুলকে বর্ষার বাহক বলা হয়ে থাকে। কদম নামটি এসেছে সংস্কৃত শব্দ কদম্ব থেকে।

বাংলার এই প্রাচীন   কদম ফুল গাছ গ্রামবাংলায় অহরহ চোখে পরতো। বর্ষা এলেই কদম ফুলের ঘ্রানে মাতোয়ারা থাকতো প্রকৃতি। 

যেকোন বেলে বা দো আশ মাটির মধ্যেও এই গাছ বেঁচে থাকে। কখনও কখনও অযন্ত  অবহেলায়ও বেড়ে ওঠে। অযত্ন অবহেলায় বেড়ে উঠা সেই কদম ফুলই বৃষ্টির সময় চোখ জুড়িয়ে দেয় প্রকৃতি প্রেমিকের। এর গন্ধ মাতোয়ারা করে  সুশোভিত তোলে দেহ-মন সারাক্ষণ। তরুন তরুনীর হৃদয়ে বৃস্টিভেজা দিনে  সুর খেলে যায়। আপন মনে গেয়ে ওঠে, ‘আজ ঘন ঘন বরষায় মুখরিত সব দিক, কদম ফুলের গন্ধে প্রকৃতি যেন ব্যাকুল।’

কদম গাছের  উপকারিতা ও অনেক। কদম গাছের বাকল ও পাতা প্রাচীন কাল থেকে বিভিন্ন আয়ুর্বেদিক ও ইউনানী চিকিৎসায়,  জ্বর, মাথা ব্যাথা, বাত ব্যথা ব্যথায় ব্যবহার করা হয়। 

বর্তমানে কিছু অসাধু কাঠ ব্যাবসায়ীরা কদম গাছ কেটে এটা বিলুপ্ত করে দিচ্ছে। কদম গাছের কাঠ নরম ও পাতলা হওয়ায়  দিয়াশলাইয়ের কাঠি,বাক্স তৈরী সহ  বিভিন্ন হালকা আসবাব পত্র তৈরীতে কদমের কাঠ ব্যাবহার করা হয়। পরিবেশগতভাবে এটি দ্রুত বাড়ে বলে মৃত্তিকা সংরক্ষন, জীব বৈচিত্র রক্ষা ও দ্রুত বনায়নে ভুমিকা রাখে।

কদম ফুল অসংখ্য ফুলের গুচ্ছ। গাছে যখন এই ফুল ফোটে তখন দূর থেকে  দেখতে খুবই মনোরম। সাদা, হলুদ আর সবুজ মিলে গোলাকার আকৃতির  এই ফুলটি গ্রামের আনাচে কানাচে প্রকৃতিপ্রেমীদের ও তরুন তরুনীদের  নজর কেড়ে নেয় সবসময়। প্রকৃতির বুকে দান করে স্নিগ্ধতা। 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দৌলতদিয়ায় ১২৫তম ওরশ শরীফ পালিত
  • শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, গোয়ালন্দে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
  • সিরাজদিখানে প্রতারণা মামলায় সাবেক স্ত্রী গ্রেফতার
  • রমজানের প্রথম দিন কেমন থাকবে রাজধানীর  আবহাওয়া
  • দেশের বাজারে কমল স্বর্ণের দাম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম