Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রবাসে ফেরার চার দিন আগে বিদ্যুৎস্পৃষ্টে সৌদি প্রবাসীর মৃত্যু

Bangla FMbyBangla FM
১২:৩৯ pm ২২, অগাস্ট ২০২৫
in অন্যান্য
A A
0
শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা :
সৌদি আরব যাওয়ার চার দিন আগেই পৃথিবী ছেড়ে চলে গেলেন প্রবাসী সাইফুল ইসলাম (৩৫)। নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ বসতঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বিল্লালের বাড়িতে এ ঘটনা ঘটে। সাইফুল একই বাড়ির আলী আকবরের ছেলে। চারদিন পর তার সৌদি আরব যাওয়ার ফ্লাইট ছিল। তার অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জানান, পরিবারের সচ্ছলতা ফেরাতে ৫-৬ বছর  আগে সৌদি আরবে যান তিনি। ২-৩ মাস আগে ছুটিতে দেশে ফেরেন। আগামী ২৫ আগস্ট তার পুনরায় সৌদি আরব যাওয়ার ফ্লাইট ছিল। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নিজের ঘরে বৈদ্যুতিক তার মেরামতের সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে মারা যান সাইফুল।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর মৃত্যু হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৩০, বাড়িঘর ভাঙচুর
  • ‎নলছিটির পশ্চিম প্রেমহার যুব সংগঠনের ভবন নির্মাণ উদ্বোধন
  • জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে বিএনপি: বাবুল
  • হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের
  • ব্রাহ্মণপাড়ায় গাঁজাসহ গ্রেপ্তার ২

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম